চট্টগ্রামের আনোয়ারায় ডাকাতির ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের লাবিবা কমিউনিটি সেন্টার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার (১৫ জুলাই) দুপুরে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন— ইয়াছিন আরাফাত (২৬), আল মামুন তুষার হেলিটন (৩১) এবং মো. মানিক প্রকাশ কসাই মানিক (৪৫)। তারা সবাই কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ জুন রাতে আনোয়ারার বারশত বণিকপাড়ার দীপক মালাকারের ঘরে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা নগদ এক লাখ টাকা, তিন ভরি স্বর্ণালংকার ও পাঁচটি গরুসহ প্রায় ১৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী দীপক মালাকার বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ এই ডাকাত দলকে শনাক্ত ও গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস (চট্টমেট্রো-চ-১১-৪৩৬১), একটি ছোরা, একটি তালা কাটার যন্ত্র ও একটি লোহার রড জব্দ করা হয়েছে।
ওসি মো. জুনায়েত চৌধুরী জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলায় ডাকাতি, চুরি ও অস্ত্র আইনে নয়টিরও বেশি মামলা রয়েছে। বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন