বলিউডের নামজাদা অভিনেত্রী কাজল গত শতকের নব্বইয়ের দশক থেকে দর্শককে মাতিয়ে রেখেছেন এবং এখনও তার প্রভাব কম নয়। তিনি এবার ভারতের পশ্চিমবঙ্গের আনন্দবাজার ডট কমের ‘বছরের বেস্ট ২০২৬’ পুরস্কার পেয়েছেন।
কাজলের শেকড় বাংলায় হলেও তিনি বাংলাটা ঠিকঠাক বলতে পারেন না। শুক্রবার পুরস্কার গ্রহণের পর তার কাছে জানতে চাওয়া হয়, তিনি বাংলা ছবি দেখেন কিনা। জবাবে অকপটে ‘না’ বললেও সময়-সুযোগের সমন্বয় ঘটলে বাংলা ছবিতে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেন এই অভিনেত্রী।
কাজলের মা তনুজা ভারতের খ্যাতিমান অভিনেত্রী, যার হিন্দির পাশাপাশি বাংলায়ও বেশ দাপট ছিল। কাজল কি মায়ের মতোই হতে পেরেছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনও চেষ্টা করে চলেছি। মা অনেক বড় মাপের অভিনেত্রী। সারাজীবন মায়ের দেখানো পথেই হেঁটে এসেছি।’
কথার ফাঁকে কাজল এ-ও জানান, তিনি ভীষণ নিয়মমাফিক চলেন। তার ভাষ্যমতে, তিনি অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ এবং বলিউডের যে অল্প কয়েকজন মানুষ সঠিক সময়ে সেটে আসেন ও ঠিক সময়ে সেট থেকে বের হন, তিনি তাদের মধ্যে একজন।
এবার আনন্দবাজারের ‘বছরের বেস্ট’ পুরস্কার কাজল ছাড়াও পেয়েছেন পাওলি দাম, দেব, নিকিতা গান্ধী, ব্রাত্য বসুসহ আরও অনেকে।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন