রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় অভিযান চালিয়ে ৫ বছরের সাজাপ্রাপ্ত এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে নিউমার্কেট থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. জাকির (৪২)।
নিউমার্কেট থানা সূত্রে জানা যায়, রবিবার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নিউমার্কেট থানা পুলিশ সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত জাকির বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গ্রেফতারকৃতকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬
রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় অভিযান চালিয়ে ৫ বছরের সাজাপ্রাপ্ত এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে নিউমার্কেট থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. জাকির (৪২)।
নিউমার্কেট থানা সূত্রে জানা যায়, রবিবার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নিউমার্কেট থানা পুলিশ সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত জাকির বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গ্রেফতারকৃতকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন