ভারতের দেহরাদূনে আয়োজিত এক চ্যারিটি কনসার্টে উপস্থিত দর্শকদের অশালীন আচরণ ও আপত্তিকর স্পর্শের শিকার হয়েছেন জনপ্রিয় পাঞ্জাবি গায়িকা জেসমিন স্যান্ডালস।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে আসার পর নেটিজেনদের মধ্যে চরম ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, দেহরাদূনের প্যারেড গ্রাউন্ডে আয়োজিত একটি চ্যারিটি শোতে পারফর্ম করতে গিয়েছিলেন জেসমিন। সংগীত পরিবেশন শেষে মঞ্চের সামনে এসে প্রথম সারিতে থাকা অনুরাগীদের দেওয়া গোলাপ গ্রহণ ও কুশল বিনিময় করছিলেন তিনি।
অভিযোগ উঠেছে, সেই মুহূর্তেই ভিড়ের সুযোগ নিয়ে কয়েকজন ব্যক্তি তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন এবং আপত্তিকরভাবে স্পর্শ করেন। এ সময় গায়িকাকে মারাত্মক অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে দেখা যায়।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর ভক্ত ও নেটিজেনরা গায়িকার প্রতি সমবেদনা জানিয়ে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে প্রকাশ্যে বড় ধরনের কনসার্ট বা অনুষ্ঠানে নারী শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি নিয়ে নতুন করে সরব হয়েছেন সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন