নজর বিডি

এইচডি প্রিন্ট ফাঁস হলেও বক্স অফিস কাঁপাচ্ছে থালাপতির শেষ সিনেমা

অনলাইনে এইচডি প্রিন্ট ছড়িয়ে পড়া সত্ত্বেও মুক্তির প্রথম দিনেই প্রেক্ষাগৃহে চমক দেখিয়েছে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জানা নায়গান’। 

গত ২৩ জুলাই মুক্তির পর প্রথম দিনে ভারতীয় বক্স অফিসে নিট ৪১ কোটি রুপি এবং বিশ্বজুড়ে মোট (গ্রস) ৭৮ কোটি ২৭ লাখ রুপি আয় করেছে সিনেমাটি।

বক্স অফিস ট্র্যাকিং ওয়েবসাইট ‘স্যাকনিল্ক’-এর তথ্যমতে, ভারতে ১৩ হাজারেরও বেশি শো থেকে সিনেমাটি এ আয় করে। যার মধ্যে সিংহভাগই এসেছে মূল তামিল সংস্করণ (৩৬.৫০ কোটি রুপি) থেকে। এছাড়া তেলেগু ও হিন্দি সংস্করণ থেকেও এসেছে উল্লেখযোগ্য পরিমাণ ব্যবসা।

এইচ বিনোদ পরিচালিত এই ছবিটিকে ঘিরে ভক্তদের মাঝে ব্যাপক আগ্রহ থাকলেও পাইরেসির কারণে ব্যবসায়িক অনিশ্চয়তা তৈরি হয়েছিল। 

তবে সেই শঙ্কা কাটিয়ে ভালো সাড়া পেলেও বিজয়ের পূর্ববর্তী ‘বিস্ট’ ও ‘গোট’ সিনেমার প্রথম দিনের আয়ের রেকর্ড অতিক্রম করতে পারেনি ‘জানা নায়গান’।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

এইচডি প্রিন্ট ফাঁস হলেও বক্স অফিস কাঁপাচ্ছে থালাপতির শেষ সিনেমা

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

অনলাইনে এইচডি প্রিন্ট ছড়িয়ে পড়া সত্ত্বেও মুক্তির প্রথম দিনেই প্রেক্ষাগৃহে চমক দেখিয়েছে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জানা নায়গান’। 

গত ২৩ জুলাই মুক্তির পর প্রথম দিনে ভারতীয় বক্স অফিসে নিট ৪১ কোটি রুপি এবং বিশ্বজুড়ে মোট (গ্রস) ৭৮ কোটি ২৭ লাখ রুপি আয় করেছে সিনেমাটি।

বক্স অফিস ট্র্যাকিং ওয়েবসাইট ‘স্যাকনিল্ক’-এর তথ্যমতে, ভারতে ১৩ হাজারেরও বেশি শো থেকে সিনেমাটি এ আয় করে। যার মধ্যে সিংহভাগই এসেছে মূল তামিল সংস্করণ (৩৬.৫০ কোটি রুপি) থেকে। এছাড়া তেলেগু ও হিন্দি সংস্করণ থেকেও এসেছে উল্লেখযোগ্য পরিমাণ ব্যবসা।

এইচ বিনোদ পরিচালিত এই ছবিটিকে ঘিরে ভক্তদের মাঝে ব্যাপক আগ্রহ থাকলেও পাইরেসির কারণে ব্যবসায়িক অনিশ্চয়তা তৈরি হয়েছিল। 

তবে সেই শঙ্কা কাটিয়ে ভালো সাড়া পেলেও বিজয়ের পূর্ববর্তী ‘বিস্ট’ ও ‘গোট’ সিনেমার প্রথম দিনের আয়ের রেকর্ড অতিক্রম করতে পারেনি ‘জানা নায়গান’।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত