রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এবং ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই কৌশলগত অংশীদারত্বের ফলে রিহ্যাব সদস্য, তাদের পরিবার ও আইনগত নির্ভরশীল এবং রিহ্যাব সচিবালয়ের কর্মকর্তারা বছরব্যাপী ঢাকা রিজেন্সি হোটেলে বিশেষ আতিথেয়তামূলক সুবিধা পাবেন।
শনিবার (২৫ জুলাই) ঢাকা রিজেন্সি হোটেলের গ্র্যান্ড সামিট-২ হলে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রিহ্যাবের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রেসিডেন্ট ড. আলী আফজাল, ভাইস প্রেসিডেন্ট (২) আবু খালিদ মো. বরকতউল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ এবং পরিচালক এ এস এম আবদুল গাফফার মিয়াজী ও হাবিবুর রহমান হাবিব। অন্যদিকে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের পক্ষে উপস্থিত ছিলেন হোটেলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চুক্তির শর্তানুযায়ী, উপকারভোগীরা হোটেলের রুম বুকিংয়ে (অ্যাকোমোডেশন) সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। এছাড়া খাবারের ক্ষেত্রে থাকবে ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’ (Buy One Get One Free) সুবিধা।
সমঝোতা স্মারক হস্তান্তর ও ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। দুই খাতের সমন্বয়ে গঠিত এই নতুন অংশীদারত্ব রিহ্যাব সদস্যদের বিশেষ মূল্য সংযোজনে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন