উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির দ্বি-বার্ষিক (২০২৬–২০২৮) নির্বাহী পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সেক্টরজুড়ে ব্যাপক নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে। এই নির্বাচনে 'ইঞ্জিনিয়ার লতিফ – নজরুল – পারভীন পরিষদ' প্যানেল থেকে পার্ক ও বনায়ন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের সুপরিচিত মুখ সাবরিনা সুলতানা। তিনি 'ফুটবল' প্রতীক নিয়ে ভোটারদের দুয়ারে দুয়ারে জোর প্রচারণা চালাচ্ছেন।
শিক্ষাগতভাবে সমৃদ্ধ ও অভিজ্ঞ সাবরিনা সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট বিষয়ে এম.কম সম্পন্ন করেছেন। পাশাপাশি তিনি এনআইআইটি (NIIT) থেকে সফটওয়্যার প্রোগ্রামিংয়ে অ্যাডভান্সড ডিপ্লোমা এবং ভারতের বেঙ্গালুরুর এলটি কলেজ থেকে ফ্যাশন ডিজাইনিংয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন।
পেশাগত জীবনে তিনি গ্রামীণ স্টার এডুকেশনের উপদেষ্টা, ওয়েস্টার্ন স্টিচ লিমিটেডের ফ্যাশন ডিজাইনার এবং চ্যান্সেলরের প্রশাসনিক ব্যবস্থাপক হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন।
সামাজিক ও সাংগঠনিক ক্ষেত্রেও রয়েছে তার দীর্ঘ অভিজ্ঞতা। তিনি ইউপিএস (UPS)-এর মহিলা বিষয়ক সম্পাদক, রাইট ফার্স্টের প্রতিষ্ঠাতা সদস্য এবং ১৩ লেক পার্ক ওয়াকার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক পদে নিয়োজিত আছেন। এছাড়া উত্তরা লেডিস ক্লাব লিমিটেড, অ্যারোমা ক্লাব, ইনার হুইল এবং উত্তরা উইমেন্স ক্লাব লিমিটেডের সক্রিয় সদস্য হিসেবে তিনি বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত।
পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সেক্টরের পার্ক ও বনায়ন ব্যবস্থাকে পরিকল্পিতভাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে সাবরিনা সুলতানা বলেন, "সবুজ ও পরিবেশবান্ধব উত্তরা ১৩ নং সেক্টর গড়ার স্বপ্ন নিয়ে আমি মাঠে নেমেছি। প্রিয় সেক্টরবাসীর সার্বিক কল্যাণ ও সবুজ পরিবেশ তৈরিতে ভূমিকা রাখতে চাই। আগামী নির্বাচনে ফুটবল মার্কায় আপনাদের মূল্যবান ভোট ও সমর্থন প্রত্যাশা করছি।"
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, 'ফুটবল' প্রতীকের পক্ষে সেক্টরবাসীর সার্বিক সমর্থন ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন