নজর বিডি
আপডেট : সোমবার, ২৭ জুলাই ২০২৬

নড়াইলে নসিমন থেকে পড়ে ব্যবসায়ী নিহত

নড়াইলে নসিমন থেকে পড়ে ব্যবসায়ী নিহত

নড়াইলের চিত্রা সেতুর প্রবেশমুখে লোহার বারে ধাক্কা লেগে নসিমন থেকে পড়ে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা অপর এক ব্যবসায়ী আহত হয়েছেন। 

আজ সোমবার (২৭ জুলাই) দুপুরে নড়াইল সদর উপজেলার সীমাখালী এলাকায় চিত্রা সেতুতে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যবসায়ীর নাম মনির কাজি (৪৮)।

নিহত মনির কাজী লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুলা দীঘলিয়া গ্রামের রুকন কাজির ছেলে। আহত ব্যবসায়ীর নাম মিলন খান। তিনি একই উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের রাজ্জাক খানের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, লোহাগড়ার নিজ বাড়ি থেকে নসিমনে যশোরের ভাংগুড়া গরুর হাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন তারা। দুপুর ১২টার দিকে সদর উপজেলার সীমাখালী এলাকায় চিত্রা সেতুতে উঠার সময় সেতুর লোহার উচ্চতানিরোধক বারের সঙ্গে মনির কাজীর মাথায় সজোরে আঘাত লাগে। এতে তিনি ও তার সঙ্গে থাকা অপর ব্যক্তি নসিমন থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রæত তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মনির কাজীকে মৃত ঘোষণা করেন। আহত মিলন খান বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, “আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

নড়াইলে নসিমন থেকে পড়ে ব্যবসায়ী নিহত

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

নড়াইলের চিত্রা সেতুর প্রবেশমুখে লোহার বারে ধাক্কা লেগে নসিমন থেকে পড়ে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা অপর এক ব্যবসায়ী আহত হয়েছেন। 

আজ সোমবার (২৭ জুলাই) দুপুরে নড়াইল সদর উপজেলার সীমাখালী এলাকায় চিত্রা সেতুতে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যবসায়ীর নাম মনির কাজি (৪৮)।

নিহত মনির কাজী লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুলা দীঘলিয়া গ্রামের রুকন কাজির ছেলে। আহত ব্যবসায়ীর নাম মিলন খান। তিনি একই উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের রাজ্জাক খানের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, লোহাগড়ার নিজ বাড়ি থেকে নসিমনে যশোরের ভাংগুড়া গরুর হাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন তারা। দুপুর ১২টার দিকে সদর উপজেলার সীমাখালী এলাকায় চিত্রা সেতুতে উঠার সময় সেতুর লোহার উচ্চতানিরোধক বারের সঙ্গে মনির কাজীর মাথায় সজোরে আঘাত লাগে। এতে তিনি ও তার সঙ্গে থাকা অপর ব্যক্তি নসিমন থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রæত তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মনির কাজীকে মৃত ঘোষণা করেন। আহত মিলন খান বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, “আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত