নজর বিডি
আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

নড়াইলে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নড়াইলে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
নড়াইলে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নড়াইলের কালিয়ায় দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত কালিয়া উপজেলা পরিষদের হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, যশোরের উদ্যোগে এবং কালিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে সহযোগিতা করে উপজেলা প্রশাসন।

প্রতিযোগিতায় কালিয়া পি এস পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কলাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, শাহাবাগ ইউনাইটেড একাডেমি এবং চাঁচুড়ী-পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। বিতর্কে শিক্ষার্থীরা দুর্নীতির কারণ, এর সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষতিকর প্রভাব এবং দুর্নীতি প্রতিরোধে ব্যক্তি, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনের করণীয় নিয়ে যুক্তিনির্ভর বক্তব্য তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল ছালাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, যশোরের সহকারী পরিচালক আল-আমীন, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম, কালিয়া সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস, দুদকের সহকারী পরিদর্শক সুমিত দাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নিরঞ্জন কুমার দাস, সাধারণ সম্পাদক এস এম আমিনুর রহমান ও সদস্য খাইরুল ইসলাম চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

প্রধান অতিথি প্রশাসক মোহাম্মদ আবদুল ছালাম বলেন, “দুর্নীতি প্রতিরোধে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, পাশাপাশি মানুষের মধ্যে সততা, নৈতিকতা ও দায়িত্ববোধের চর্চা বাড়াতে হবে। শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে। তাই ছোটবেলা থেকেই তাদের সত্যবাদিতা, ন্যায়বোধ ও দেশপ্রেমের মূল্যবোধে গড়ে তোলা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “দুর্নীতির বিরুদ্ধে কার্যকর সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ জরুরি। বিতর্কের মতো সৃজনশীল আয়োজন শিক্ষার্থীদের যুক্তিবাদী চিন্তাভাবনা ও সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

বক্তারা আরও বলেন, “দুর্নীতি দেশের উন্নয়ন, সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার পথে অন্যতম বাধা। তাই দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা তৈরির পাশাপাশি নতুন প্রজন্মকে সততা, ন্যায়বোধ ও দায়িত্বশীলতার চর্চায় উদ্বুদ্ধ করতে হবে।”

দুদক যশোরের সহকারী পরিচালক আল-আমীন বলেন, “শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী মনোভাব সৃষ্টি, নৈতিক মূল্যবোধ জোরদার এবং ভবিষ্যৎ প্রজন্মকে সততা ও ন্যায়বোধে উদ্বুদ্ধ করতেই এ ধরনের আয়োজন করা হচ্ছে।”

প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন চাঁচুড়ী-পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং রানার্সআপ শাহাবাগ ইউনাইটেড একাডেমির শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরও সম্মাননা প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

নড়াইলে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত