নজর বিডি

আইএমএফের নতুন পরামর্শ: আয়কর-ভ্যাটে একক শনাক্তকরণ নম্বর

আয়কর ও ভ্যাটের জন্য পৃথক শনাক্তকরণ নম্বর বাতিল করে সমন্বিত একক করদাতা শনাক্তকরণ নম্বর চালুর পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

মঙ্গলবার (২৮ জুলাই) এনবিআর চেয়ারম্যান আহসান হাবিব ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আইএমএফ জানায়, এনবিআরের আয়কর, ভ্যাট ও কাস্টমসের তথ্য আলাদা ডাটাবেজে থাকায় করদাতার পূর্ণাঙ্গ তথ্য এক জায়গায় পাওয়া যায় না। ই-টিআইএন ও বিআইএন বাতিল করে একক নম্বর চালু করা হলে কর ফাঁকি প্রতিরোধ, ঝুঁকিভিত্তিক অডিট এবং বিডা, বাংলাদেশ ব্যাংক, আরজেসিসহ অন্যান্য সংস্থার সঙ্গে তথ্য সমন্বয় করা সহজ হবে। সংস্থাটি ২০০৫ সাল থেকেই এই সুপারিশ করে আসছে।

সিপিডির সম্মাননীয় ফেলো প্রফেসর মোস্তাফিজুর রহমান এ উদ্যোগকে ইতিবাচক উল্লেখ করে জানান, ভারত, নেপাল, সিঙ্গাপুরসহ বিশ্বের বহু দেশে এমন ব্যবস্থা চালু রয়েছে, যা কর ফাঁকি কমিয়ে রাজস্ব আদায় বৃদ্ধি করবে।

আইএমএফ ঋণ কর্মসূচির মিশন প্রধান ইভো ক্রজনারের নেতৃত্বে দলটি এ বিষয়ে গুরুত্ব দিলেও এনবিআর কর্মকর্তারা জানান, হুট করে বাস্তবায়নে জটিলতা থাকলেও তারা অটোমেশন ও নেটওয়ার্ক বিস্তারে কাজ করছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

আইএমএফের নতুন পরামর্শ: আয়কর-ভ্যাটে একক শনাক্তকরণ নম্বর

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

আয়কর ও ভ্যাটের জন্য পৃথক শনাক্তকরণ নম্বর বাতিল করে সমন্বিত একক করদাতা শনাক্তকরণ নম্বর চালুর পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

মঙ্গলবার (২৮ জুলাই) এনবিআর চেয়ারম্যান আহসান হাবিব ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আইএমএফ জানায়, এনবিআরের আয়কর, ভ্যাট ও কাস্টমসের তথ্য আলাদা ডাটাবেজে থাকায় করদাতার পূর্ণাঙ্গ তথ্য এক জায়গায় পাওয়া যায় না। ই-টিআইএন ও বিআইএন বাতিল করে একক নম্বর চালু করা হলে কর ফাঁকি প্রতিরোধ, ঝুঁকিভিত্তিক অডিট এবং বিডা, বাংলাদেশ ব্যাংক, আরজেসিসহ অন্যান্য সংস্থার সঙ্গে তথ্য সমন্বয় করা সহজ হবে। সংস্থাটি ২০০৫ সাল থেকেই এই সুপারিশ করে আসছে।

সিপিডির সম্মাননীয় ফেলো প্রফেসর মোস্তাফিজুর রহমান এ উদ্যোগকে ইতিবাচক উল্লেখ করে জানান, ভারত, নেপাল, সিঙ্গাপুরসহ বিশ্বের বহু দেশে এমন ব্যবস্থা চালু রয়েছে, যা কর ফাঁকি কমিয়ে রাজস্ব আদায় বৃদ্ধি করবে।

আইএমএফ ঋণ কর্মসূচির মিশন প্রধান ইভো ক্রজনারের নেতৃত্বে দলটি এ বিষয়ে গুরুত্ব দিলেও এনবিআর কর্মকর্তারা জানান, হুট করে বাস্তবায়নে জটিলতা থাকলেও তারা অটোমেশন ও নেটওয়ার্ক বিস্তারে কাজ করছেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত