ভুয়া রটনা ও মিথ্যাচারের বিরুদ্ধে অভিযোগ তুলে উত্তরায় সংবাদ সম্মেলন করেছে হিযবুত তাওহীদ।
মঙ্গলবার (২৯ জুলাই) উত্তরায় আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এসব অভিযোগের প্রতিবাদ জানিয়ে প্রকৃত তথ্য তুলে ধরেন।মূল বক্তব্য তুলে ধরেন সংগঠনের ঢাকা বিভাগীয় সভাপতি মাহবুবুল আলম মাহফুজ ও যুগ্ন সাধারণ সম্পাদক মশিউর রহমান।
লিখিত বক্তব্যে তারা দাবি করেন, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে হিযবুত তাওহীদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এর মাধ্যমে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
বক্তারা বলেন, হিযবুত তাওহীদ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ইসলামের আদর্শ ও মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগকে তারা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন মাধ্যমে সংগঠনটিকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। একই সঙ্গে বিভ্রান্তিকর লিফলেট ও প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও তারা উল্লেখ করেন।
এ ধরনের অপপ্রচার বন্ধে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেন বক্তারা। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, যেকোনো তথ্য প্রকাশের আগে তা যথাযথভাবে যাচাই-বাছাই করা উচিত।
সংবাদ সম্মেলনে হিযবুত তাওহীদের উত্তরা-গাজীপুর জোনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন