নজর বিডি

দক্ষিণখানে অনুমোদনহীন ঝুঁকিপূর্ণ বাণিজ্যিক ভবন নির্মাণের অভিযোগ

রাজধানীর দক্ষিণখান বাজার সড়কসংলগ্ন এলাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর অনুমোদন ছাড়াই একটি বাণিজ্যিক ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। 

অভিযোগ রয়েছে, ভবনটি সড়কের একেবারে গা ঘেঁষে নির্মাণ করা হচ্ছে, যা ভবিষ্যতে জননিরাপত্তা ও যান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

স্থানীয়দের দাবি, ভবন নির্মাণের ক্ষেত্রে রাজউকের অনুমোদন গ্রহণ এবং নির্ধারিত নকশা ও সেটব্যাক (দূরত্ব) মেনে চলা বাধ্যতামূলক হলেও সংশ্লিষ্ট নির্মাণকাজে এসব বিধি মানা হয় না। 

মার্কেটে আগত গাড়ী সড়কে রাখার কারণে প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে।

এছাড়া সড়কের জায়গা দখল করে বাণিজ্যিক ভবন নির্মাণ করায় ভবিষ্যতে মার্কেটে আগত ক্রেতাদের যানবাহন পার্কিংয়ের জন্য নির্ধারিত কোনো স্থান থাকবে না বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। এতে সড়কের ওপরই গাড়ি পার্কিং করতে হবে, যা যানজটকে আরও তীব্র করে তুলতে পারে।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাও পর্যাপ্ত নয়। এতে পথচারী ও আশপাশের বাসিন্দারা দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছেন।

এ বিষয়ে ভবনের মালিকপক্ষের প্রতিনিধি বাধনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “শুধু আমার ভবন নিয়ে সংবাদ করলে হবে না। যারা অনিয়ম করেছে, কসাই বাড়ি থেকে শুরু করে সবার বিষয়েই সংবাদ করুন। তাহলেই বুঝব আপনাদের উদ্দেশ্য সঠিক।”

ভবনটির নকশার অনুমোদন রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “রাজউকের কোনো অনুমোদন নেওয়া হয়নি। কারণ, রাজউক এখানে অনুমোদন দেয় না। সে কারণেই অনুমোদন নেওয়া হয়নি।”

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত এবং রাজউকের অনুমোদন, নির্মাণবিধি ও নিরাপত্তা মানদণ্ড যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণখানে অনুমোদনহীন ঝুঁকিপূর্ণ বাণিজ্যিক ভবন নির্মাণের অভিযোগ

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর দক্ষিণখান বাজার সড়কসংলগ্ন এলাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর অনুমোদন ছাড়াই একটি বাণিজ্যিক ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। 

অভিযোগ রয়েছে, ভবনটি সড়কের একেবারে গা ঘেঁষে নির্মাণ করা হচ্ছে, যা ভবিষ্যতে জননিরাপত্তা ও যান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

স্থানীয়দের দাবি, ভবন নির্মাণের ক্ষেত্রে রাজউকের অনুমোদন গ্রহণ এবং নির্ধারিত নকশা ও সেটব্যাক (দূরত্ব) মেনে চলা বাধ্যতামূলক হলেও সংশ্লিষ্ট নির্মাণকাজে এসব বিধি মানা হয় না। 

মার্কেটে আগত গাড়ী সড়কে রাখার কারণে প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে।

এছাড়া সড়কের জায়গা দখল করে বাণিজ্যিক ভবন নির্মাণ করায় ভবিষ্যতে মার্কেটে আগত ক্রেতাদের যানবাহন পার্কিংয়ের জন্য নির্ধারিত কোনো স্থান থাকবে না বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। এতে সড়কের ওপরই গাড়ি পার্কিং করতে হবে, যা যানজটকে আরও তীব্র করে তুলতে পারে।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাও পর্যাপ্ত নয়। এতে পথচারী ও আশপাশের বাসিন্দারা দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছেন।

এ বিষয়ে ভবনের মালিকপক্ষের প্রতিনিধি বাধনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “শুধু আমার ভবন নিয়ে সংবাদ করলে হবে না। যারা অনিয়ম করেছে, কসাই বাড়ি থেকে শুরু করে সবার বিষয়েই সংবাদ করুন। তাহলেই বুঝব আপনাদের উদ্দেশ্য সঠিক।”

ভবনটির নকশার অনুমোদন রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “রাজউকের কোনো অনুমোদন নেওয়া হয়নি। কারণ, রাজউক এখানে অনুমোদন দেয় না। সে কারণেই অনুমোদন নেওয়া হয়নি।”

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত এবং রাজউকের অনুমোদন, নির্মাণবিধি ও নিরাপত্তা মানদণ্ড যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত