নজর বিডি
আপডেট : রোববার, ০২ আগস্ট ২০২৬

জ্ঞানের পাঠশালায় স্কুল ড্রেস বিতরণ, পিঠা উৎসব ও ক্রীড়া আয়োজন

কালিয়ায় সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ‘জ্ঞানের পাঠশালা’য় ব্যতিক্রমী আয়োজন

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার চর সিংগাতি গ্রামে অবস্থিত সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান ‘জ্ঞানের পাঠশালা’য় স্কুল ড্রেস বিতরণ, পিঠা উৎসব, ক্রীড়া প্রতিযোগিতাসহ দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) ইউএসডি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সহযোগিতা করেন আগামী ও সরলতা ফাউন্ডেশন।

দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুটবল, ভলিবল, দাবাসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী ও গাছের চারা উপহার দেওয়া হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

জ্ঞানের পাঠশালা'র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম।

প্রধান অতিথি অনুষ্ঠানে তার বক্তব্যে বলেন, "প্রতিটি শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। তিনি শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের ওপর গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের মানবিক উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।"

এ সময় জ্ঞানের পাঠশালার প্রধান উপদেষ্টা মো. জামিল উদ্দিন সিকদার, উপদেষ্টা মো. খাইরুল ইসলাম চৌধুরী, সরলতা ফাউন্ডেশনের প্রতিনিধি রাওফুন রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উৎসবমুখর পরিবেশে আনন্দে মেতে ওঠে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।#

বিষয় : জ্ঞানের পাঠশালায় স্কুল ড্রেস বিতরণ, পিঠা উৎসব ও ক্রীড়া আয়োজন #ট্যাগ: #নড়াইল #কালিয়া #নড়াগাতী #জ্ঞানের_পাঠশালা #সুবিধাবঞ্চিত_শিশু #শিক্ষা #স্কুল_ড্রেস_বিতরণ #পিঠা_উৎসব #ক্রীড়া_প্রতিযোগিতা #ইউএসডি_ফাউন্ডেশন #মানবিক_উদ্যোগ #বাংলাদেশ_নিউজ #নজরবিডি #nazarbd

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

জ্ঞানের পাঠশালায় স্কুল ড্রেস বিতরণ, পিঠা উৎসব ও ক্রীড়া আয়োজন

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার চর সিংগাতি গ্রামে অবস্থিত সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান ‘জ্ঞানের পাঠশালা’য় স্কুল ড্রেস বিতরণ, পিঠা উৎসব, ক্রীড়া প্রতিযোগিতাসহ দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) ইউএসডি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সহযোগিতা করেন আগামী ও সরলতা ফাউন্ডেশন।

দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুটবল, ভলিবল, দাবাসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী ও গাছের চারা উপহার দেওয়া হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

জ্ঞানের পাঠশালা'র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম।

প্রধান অতিথি অনুষ্ঠানে তার বক্তব্যে বলেন, "প্রতিটি শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। তিনি শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের ওপর গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের মানবিক উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।"

এ সময় জ্ঞানের পাঠশালার প্রধান উপদেষ্টা মো. জামিল উদ্দিন সিকদার, উপদেষ্টা মো. খাইরুল ইসলাম চৌধুরী, সরলতা ফাউন্ডেশনের প্রতিনিধি রাওফুন রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উৎসবমুখর পরিবেশে আনন্দে মেতে ওঠে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।#

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত