গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে র্যাবের অভিযানে ২ হাজার ৩০০ পিস ইয়াবাসহ মো. আমিনুল ইসলাম রাজু (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনার ধারাবাহিকতায় র্যাব-৬, সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প), খুলনা এবং র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুরের যৌথ আভিযানিক দল গত ২ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।
এ সময় খুলনাগামী দোলা পরিবহন বাসে তল্লাশি চালিয়ে মো. আমিনুল ইসলাম রাজুকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাসের চালক, সুপারভাইজার ও যাত্রীদের উপস্থিতিতে তিনি স্বীকার করেন, কক্সবাজারের টেকনাফ থেকে ২ হাজার ৩০০ পিস ইয়াবা বিশেষ কৌশলে গিলে পেটের ভেতরে বহন করে ঢাকার মাধ্যমে দোলা পরিবহনে খুলনায় নিয়ে যাচ্ছিলেন।
পরে তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে এক্স-রে করা হয়। এতে তার পেটের ভেতরে ইয়াবা বহনের বিষয়টি নিশ্চিত হয়।
চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ওষুধ সেবনের পর কিছুক্ষণ পর তিনি মলত্যাগ করলে তার পেটে বহন করা ২ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট বেরিয়ে আসে। উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার হওয়া ইয়াবাগুলো জব্দ করে প্রয়োজনীয় জব্দতালিকা প্রস্তুত করা হয়।
র্যাব জানায়, উদ্ধার হওয়া ইয়াবাসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাশিয়ানী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন