জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল্যাহ মাস্টারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি জামালপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১০৭) করেছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুস সাকিব জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জিডিতে আব্দুল্যাহ মাস্টার উল্লেখ করেন, "সুবর্ণা আক্তার" নামের একটি ফেসবুক আইডিসহ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে তাকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত, কাল্পনিক ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে। এসব প্রচারণার মাধ্যমে তার ব্যক্তিগত, সামাজিক ও পারিবারিক সুনাম ক্ষুণ্নের অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
জিডি সূত্রে জানা যায়, গত জুলাই মাসে অতিবর্ষণে মেষ্টা ইউনিয়নের চান্দের হাওড়া এলাকায় ঝিনাই নদীর তীরবর্তী গুরুত্বপূর্ণ সড়কটি ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন প্রশাসকের নির্দেশনায় স্থানীয় স্বেচ্ছাসেবক ও শ্রমিকদের সহায়তায় সড়কটি সাময়িকভাবে চলাচলের উপযোগী করা হয়।
এতে আরও বলা হয়, ২৯ জুলাই ওই স্থানে দুটি ড্রাম ট্রাক আটকা পড়লে যোগাযোগ সচল রাখতে হাজীপুর বাজারের শৌচাগার নির্মাণের জন্য সংরক্ষিত ইট-বালু সাময়িক ব্যবহারের বিষয়ে ইউনিয়ন প্রশাসকের প্রাথমিক সম্মতি নেওয়া হয়েছিল। তবে ইউনিয়ন সচিবের আপত্তির পর সেই সিদ্ধান্ত বাতিল করা হয় এবং ইটভাটা থেকে নতুন ইট এনে সলিংয়ের কাজ সম্পন্ন করা হয়। পুরো কার্যক্রম স্থানীয় প্রশাসনকে অবহিত রেখেই জনস্বার্থে সম্পন্ন হয়েছে বলে দাবি করা হয়েছে।
আব্দুল্যাহ মাস্টারের অভিযোগ, জনস্বার্থে নেওয়া এই উদ্যোগকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল ব্যক্তিগত আক্রোশ ও রাজনৈতিক প্রতিহিংসাবশত সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইনে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। তিনি জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এদিকে, মেষ্টা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের একাধিক নেতাকর্মী এ ঘটনার নিন্দা জানিয়ে দাবি করেন, রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এ অপপ্রচার চালানো হচ্ছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
মুহাম্মদ আব্দুল্যাহ মাস্টার বলেন, “আমি থানায় সাধারণ ডায়েরি করেছি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। আমার বিরুদ্ধে চালানো মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানাই।”
এ বিষয়ে ওসি মো. নাজমুস সাকিব বলেন, “এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন