নজর বিডি
প্রকাশ : বুধবার, ০৫ আগস্ট ২০২৬

ডুমুরিয়ায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

“জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬।

বুধবার (৫ আগস্ট) সকালে ডুমুরিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সবিতা সরকার।

সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, জুলাই গণঅভ্যুত্থান অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার শিক্ষা দিয়েছে। তিনি বলেন, ব্যক্তি বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব, শহীদদের আত্মত্যাগ এবং নতুন বাংলাদেশ গঠনে প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা ও তরুণ সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ডুমুরিয়াকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশরাফুল কবির, সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মো. জিল্লুর রহমান রিগান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাজমুল হুদা, উপজেলা প্রকৌশলী মো. দারুল হুদা, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, পানি উন্নয়ন বোর্ডের এসডিই কৃষ্ণ বিকাশ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা ইউআরসি কর্মকর্তা মো. মোসলেম আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী, আইসিটি কর্মকর্তা মো. রেজাউল কবির, সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিবাশীষ বিশ্বাস, বন বিভাগের কর্মকর্তা মো. লেকাত আলী, বীর মুক্তিযোদ্ধা নূরুন নবী, জনস্বাস্থ্য প্রকৌশলী শাহাঙ্গীর আলম, জুলাই যোদ্ধা মাগসুদ ও আব্দুল কাশেম গাজী, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।

আলোচনা সভার শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে উপজেলার দুইজন জুলাই যোদ্ধাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

বিষয় : ডুমুরিয়ায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ডুমুরিয়ায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত