নজর বিডি
প্রকাশ : বুধবার, ০৫ আগস্ট ২০২৬

জুলাই শহীদ স্মৃতি আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার উদ্যোগে "জুলাই শহীদ স্মৃতি আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট-২০২৬"-এর ফাইনাল খেলা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নূরে আলম সিদ্দীকি আসাদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি ইউসুফ আল গালিবসহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা। আয়োজকরা জানান, জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণ এবং তরুণদের মধ্যে ক্রীড়াচর্চা, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষ্যেই এই আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

বিষয় : জুলাই শহীদ স্মৃতি আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

জুলাই শহীদ স্মৃতি আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার উদ্যোগে "জুলাই শহীদ স্মৃতি আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট-২০২৬"-এর ফাইনাল খেলা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নূরে আলম সিদ্দীকি আসাদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি ইউসুফ আল গালিবসহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা। আয়োজকরা জানান, জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণ এবং তরুণদের মধ্যে ক্রীড়াচর্চা, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষ্যেই এই আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত