নজর বিডি

ছদ্মবেশী অভিযানে নড়াইলে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার

নড়াইলের কালিয়া থানা পুলিশের সদস্যরা বিভিন্ন ছদ্মবেশে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আরোজ আলী শেখকে (৫০) গ্রেফতার করেছেন। 

বুধবার (৫ আগষ্ট) রাত ৮টার দিকে কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের জোকারচর গ্রাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের হেমায়েত শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের অংশ হিসেবে কালিয়া থানা পুলিশের সদস্যরা কৃষক, ভ্যানচালক, হকার ও মুদিদোকানির ছদ্মবেশ ধারণ করে দিনভর এলাকায় অবস্থান করেন। এ সময় তারা সাধারণ মানুষের সঙ্গে মিশে সন্দেহভাজনের গতিবিধি নিবিড়ভাবে পর্যেবক্ষণ করেন। পরে রাত ৮টার দিকে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলীর নেতৃত্বে একটি দল পরিকল্পিত অভিযান পরিচালনা করে। এ সময় নিজ বাড়ি থেকে আরোজ আলী শেখকে আটক করা হয়। 

আরোজ আলী শেখের বিরুদ্ধে নড়াইল, খুলনা ও গোপালগঞ্জের বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র, সন্ত্রাস ও চুরির অভিযোগে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে কালিয়া থানায় পাঁচটি, নড়াইল সদর থানায় দুটি, খুলনার দিঘলিয়া থানায় একটি এবং গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তার কার্যক্রম পর্যেবক্ষণের পর গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে পুলিশ। 

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, “গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আন্তঃজেলা ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।”#

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ছদ্মবেশী অভিযানে নড়াইলে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

নড়াইলের কালিয়া থানা পুলিশের সদস্যরা বিভিন্ন ছদ্মবেশে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আরোজ আলী শেখকে (৫০) গ্রেফতার করেছেন। 

বুধবার (৫ আগষ্ট) রাত ৮টার দিকে কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের জোকারচর গ্রাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের হেমায়েত শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের অংশ হিসেবে কালিয়া থানা পুলিশের সদস্যরা কৃষক, ভ্যানচালক, হকার ও মুদিদোকানির ছদ্মবেশ ধারণ করে দিনভর এলাকায় অবস্থান করেন। এ সময় তারা সাধারণ মানুষের সঙ্গে মিশে সন্দেহভাজনের গতিবিধি নিবিড়ভাবে পর্যেবক্ষণ করেন। পরে রাত ৮টার দিকে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলীর নেতৃত্বে একটি দল পরিকল্পিত অভিযান পরিচালনা করে। এ সময় নিজ বাড়ি থেকে আরোজ আলী শেখকে আটক করা হয়। 

আরোজ আলী শেখের বিরুদ্ধে নড়াইল, খুলনা ও গোপালগঞ্জের বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র, সন্ত্রাস ও চুরির অভিযোগে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে কালিয়া থানায় পাঁচটি, নড়াইল সদর থানায় দুটি, খুলনার দিঘলিয়া থানায় একটি এবং গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তার কার্যক্রম পর্যেবক্ষণের পর গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে পুলিশ। 

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, “গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আন্তঃজেলা ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।”#

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত