নজর বিডি

দলিপাড়া-আহালিয়া সংযোগ সড়ক দখলের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী

ঢাকা-১৮ আসনের দলিপাড়া-আহালিয়া সংযোগ সড়ক দখলের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী।

রাজধানীর তুরাগের দলিপাড়া-আহালিয়া পানির পাম্প সংযোগ সড়কের একটি অংশ দখল হয়ে যাওয়ার অভিযোগে চরম ভোগান্তির কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, সড়কের একপাশে একটি নির্মাণাধীন ভবনের সীমানা প্রাচীর রাস্তার ওপর চলে আসায় গুরুত্বপূর্ণ এ সড়কটি সরু হয়ে গেছে। এতে প্রতিদিন যানজট সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ বাড়ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দলিপাড়া, আহালিয়া, বাউনিয়া, বাদালদী ও উত্তরা ৫ নম্বর সেক্টরের বাসিন্দাদের জন্য সড়কটি গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। এলাকাবাসীর অভিযোগ, প্রায় ২০ ফুট প্রশস্ত সড়কের কয়েক ফুট অংশ একটি নির্মাণাধীন ভবনের সীমানা প্রাচীরের কারণে সংকুচিত হয়ে পড়েছে। ফলে রিকশা, ভ্যান, ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন যানবাহন চলাচলে প্রায়ই জট তৈরি হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা ভবনের সামনে "দখলমুক্ত রাস্তা চাই" লেখা একটি ব্যানারও টাঙিয়েছেন। তাদের ভাষ্য, বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

তুরাগের দলিপাড়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মো. জালাল হোসেন খান বলেন, দলিপাড়া, আহালিয়া, বাদালদী ও বাউনিয়া এলাকার মানুষের যাতায়াতের জন্য এটি অন্যতম প্রধান সড়ক। অভিযোগ অনুযায়ী, একটি নির্মাণাধীন ভবনের সীমানা প্রাচীর রাস্তার অংশ দখল করায় প্রতিদিন যানজট ও দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।

আহালিয়া মোল্লাপাড়া ওয়েলফেয়ার সোসাইটির সমাজকল্যাণ সম্পাদক মো. ফারুক আহমেদ বলেন, প্রতিদিন হাজারো মানুষ এ সড়ক ব্যবহার করেন। রাস্তা সংকুচিত হয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। দ্রুত সড়কটি দখলমুক্ত করে স্বাভাবিক চলাচল নিশ্চিত করার দাবি জানান তিনি।

স্থানীয় বাসিন্দা মঞ্জুরুল আলম বলেন, রাস্তা সংকুচিত হয়ে যাওয়ায় ভারী যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এতে এলাকাবাসী প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন।

এলাকাবাসীর দাবি, রাস্তার ওপর অবৈধভাবে নির্মিত অংশ অপসারণ করে সড়কটি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হোক। একই সঙ্গে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

প্রতিবেদকের মন্তব্য: এ বিষয়ে অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

বিষয় : দলিপাড়া-আহালিয়া সংযোগ সড়ক দখলের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

দলিপাড়া-আহালিয়া সংযোগ সড়ক দখলের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

ঢাকা-১৮ আসনের দলিপাড়া-আহালিয়া সংযোগ সড়ক দখলের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী।

রাজধানীর তুরাগের দলিপাড়া-আহালিয়া পানির পাম্প সংযোগ সড়কের একটি অংশ দখল হয়ে যাওয়ার অভিযোগে চরম ভোগান্তির কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, সড়কের একপাশে একটি নির্মাণাধীন ভবনের সীমানা প্রাচীর রাস্তার ওপর চলে আসায় গুরুত্বপূর্ণ এ সড়কটি সরু হয়ে গেছে। এতে প্রতিদিন যানজট সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ বাড়ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দলিপাড়া, আহালিয়া, বাউনিয়া, বাদালদী ও উত্তরা ৫ নম্বর সেক্টরের বাসিন্দাদের জন্য সড়কটি গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। এলাকাবাসীর অভিযোগ, প্রায় ২০ ফুট প্রশস্ত সড়কের কয়েক ফুট অংশ একটি নির্মাণাধীন ভবনের সীমানা প্রাচীরের কারণে সংকুচিত হয়ে পড়েছে। ফলে রিকশা, ভ্যান, ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন যানবাহন চলাচলে প্রায়ই জট তৈরি হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা ভবনের সামনে "দখলমুক্ত রাস্তা চাই" লেখা একটি ব্যানারও টাঙিয়েছেন। তাদের ভাষ্য, বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

তুরাগের দলিপাড়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মো. জালাল হোসেন খান বলেন, দলিপাড়া, আহালিয়া, বাদালদী ও বাউনিয়া এলাকার মানুষের যাতায়াতের জন্য এটি অন্যতম প্রধান সড়ক। অভিযোগ অনুযায়ী, একটি নির্মাণাধীন ভবনের সীমানা প্রাচীর রাস্তার অংশ দখল করায় প্রতিদিন যানজট ও দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।

আহালিয়া মোল্লাপাড়া ওয়েলফেয়ার সোসাইটির সমাজকল্যাণ সম্পাদক মো. ফারুক আহমেদ বলেন, প্রতিদিন হাজারো মানুষ এ সড়ক ব্যবহার করেন। রাস্তা সংকুচিত হয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। দ্রুত সড়কটি দখলমুক্ত করে স্বাভাবিক চলাচল নিশ্চিত করার দাবি জানান তিনি।

স্থানীয় বাসিন্দা মঞ্জুরুল আলম বলেন, রাস্তা সংকুচিত হয়ে যাওয়ায় ভারী যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এতে এলাকাবাসী প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন।

এলাকাবাসীর দাবি, রাস্তার ওপর অবৈধভাবে নির্মিত অংশ অপসারণ করে সড়কটি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হোক। একই সঙ্গে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

প্রতিবেদকের মন্তব্য: এ বিষয়ে অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত