চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান: ৮ জনের কারাদণ্ড ও জরিমানা।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সরলা ফুলতলা এলাকায় পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর অবৈধ ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরির একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে প্রশাসন। পরিবেশ দূষণের দায়ে কারখানাটির সঙ্গে জড়িত ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার (৪ আগস্ট) রাত ৯টা থেকে বুধবার (৫ আগস্ট) রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তরের প্রসিকিউশনের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর পদ্ধতিতে পুরোনো ব্যাটারি পুড়িয়ে সীসা উৎপাদন করা হচ্ছিল। এ অপরাধে জড়িত ৮ জনকে অপরাধের মাত্রা অনুযায়ী ১ থেকে ৩ মাস পর্যন্ত কারাদণ্ড এবং ১০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানের অংশ হিসেবে ভবিষ্যতে যাতে কারখানাটিতে পুনরায় অবৈধ কার্যক্রম চালানো না যায়, সে লক্ষ্যে নেসকো-১-এর সহযোগিতায় কারখানাটির বিদ্যুৎ সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে সদর মডেল থানা পুলিশের দুটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।
এ বিষয়ে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ বলেন, “পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন