নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

বৈরী আবহাওয়া উপেক্ষা করে মাদারগঞ্জে বিএনপির বিজয় মিছিল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বালিজুড়ী ইউনিয়নে প্রায় দুই হাজার মানুষের অংশগ্রহণ।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বৈরী আবহাওয়া উপেক্ষা করে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নে আনন্দ ও বিজয় মিছিল করেছে বিএনপি। বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় বালিজুড়ী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বালিজুড়ী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম মুসার নেতৃত্বে তারতাপাড়া এলাকা থেকে মিছিলটি শুরু হয়। হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি ইউনুস খান, কৃষক দলের সভাপতি শাহিন আলম মিষ্টার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, তাঁতি দলের সভাপতি জাকির হোসেন, ছাত্রদলের সভাপতি নাইছ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন, উপজেলা কৃষক দলের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক খান, শ্রমিক দলের আহ্বায়ক শরিফসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। আয়োজকদের দাবি, প্রায় দুই হাজার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মিছিলে অংশ নেন।

মিছিল চলাকালে নেতাকর্মীরা গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি শেখ হাসিনার বিচার দাবিসংবলিত স্লোগানও দেন তারা।

সমাবেশে মঞ্জুরুল ইসলাম মুসা বলেন, "কোনো অবস্থাতেই পলাতক বা পতিত স্বৈরাচারের দোসররা মাদারগঞ্জে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কেউ যেন মনে না করে বিএনপির নেতাকর্মীরা ঘুমিয়ে আছে। জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করার সক্ষমতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র রয়েছে।"

বিষয় : বৈরী আবহাওয়া উপেক্ষা করে মাদারগঞ্জে বিএনপির বিজয় মিছিল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বৈরী আবহাওয়া উপেক্ষা করে মাদারগঞ্জে বিএনপির বিজয় মিছিল

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বালিজুড়ী ইউনিয়নে প্রায় দুই হাজার মানুষের অংশগ্রহণ।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বৈরী আবহাওয়া উপেক্ষা করে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নে আনন্দ ও বিজয় মিছিল করেছে বিএনপি। বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় বালিজুড়ী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বালিজুড়ী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম মুসার নেতৃত্বে তারতাপাড়া এলাকা থেকে মিছিলটি শুরু হয়। হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি ইউনুস খান, কৃষক দলের সভাপতি শাহিন আলম মিষ্টার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, তাঁতি দলের সভাপতি জাকির হোসেন, ছাত্রদলের সভাপতি নাইছ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন, উপজেলা কৃষক দলের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক খান, শ্রমিক দলের আহ্বায়ক শরিফসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। আয়োজকদের দাবি, প্রায় দুই হাজার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মিছিলে অংশ নেন।

মিছিল চলাকালে নেতাকর্মীরা গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি শেখ হাসিনার বিচার দাবিসংবলিত স্লোগানও দেন তারা।

সমাবেশে মঞ্জুরুল ইসলাম মুসা বলেন, "কোনো অবস্থাতেই পলাতক বা পতিত স্বৈরাচারের দোসররা মাদারগঞ্জে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কেউ যেন মনে না করে বিএনপির নেতাকর্মীরা ঘুমিয়ে আছে। জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করার সক্ষমতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র রয়েছে।"

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত