নজর বিডি
আপডেট : শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ পুরাতন বাজারে সিসি রাস্তা ঢালাই কাজের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন বাজার ও চেম্বার ভবন সংলগ্ন সিসি (কংক্রিট) রাস্তা ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকালে চাঁপাইনবাবগঞ্জ দি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ এ উন্নয়নকাজের উদ্বোধন করেন।

এ সময় চেম্বারের পরিচালক মো. মনিরুল ইসলাম, এম কোরাইশী মিলু, বাহারামসহ চেম্বারের অন্যান্য পরিচালক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, “দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী ছিল। ফলে ব্যবসায়ী ও ক্রেতাদের চরম দুর্ভোগ পোহাতে হতো। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কাদায় পরিণত হয়ে চলাচল প্রায় অসম্ভব হয়ে যেত। সিসি ঢালাইয়ের মাধ্যমে রাস্তার উন্নয়ন হলে ব্যবসায়ী ও সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরে আসবে।”

স্থানীয় ব্যবসায়ীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। উন্নত সড়ক সুবিধার ফলে বাজারে ক্রেতাদের যাতায়াত সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে।

চেম্বার কর্তৃপক্ষ জানিয়েছে, কাজটি দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করা হবে, যাতে অল্প সময়ের মধ্যেই পুরাতন বাজার এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ উন্নত সড়ক সুবিধা ভোগ করতে পারেন।

বিষয় : চাঁপাইনবাবগঞ্জ পুরাতন বাজারে সিসি রাস্তা ঢালাই কাজের উদ্বোধন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ পুরাতন বাজারে সিসি রাস্তা ঢালাই কাজের উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন বাজার ও চেম্বার ভবন সংলগ্ন সিসি (কংক্রিট) রাস্তা ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকালে চাঁপাইনবাবগঞ্জ দি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ এ উন্নয়নকাজের উদ্বোধন করেন।

এ সময় চেম্বারের পরিচালক মো. মনিরুল ইসলাম, এম কোরাইশী মিলু, বাহারামসহ চেম্বারের অন্যান্য পরিচালক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, “দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী ছিল। ফলে ব্যবসায়ী ও ক্রেতাদের চরম দুর্ভোগ পোহাতে হতো। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কাদায় পরিণত হয়ে চলাচল প্রায় অসম্ভব হয়ে যেত। সিসি ঢালাইয়ের মাধ্যমে রাস্তার উন্নয়ন হলে ব্যবসায়ী ও সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরে আসবে।”

স্থানীয় ব্যবসায়ীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। উন্নত সড়ক সুবিধার ফলে বাজারে ক্রেতাদের যাতায়াত সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে।

চেম্বার কর্তৃপক্ষ জানিয়েছে, কাজটি দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করা হবে, যাতে অল্প সময়ের মধ্যেই পুরাতন বাজার এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ উন্নত সড়ক সুবিধা ভোগ করতে পারেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত