নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

গোমস্তাপুরে পৃথক অভিযানে ৩১০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পৃথক দুটি অভিযানে মোট ৩১০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) পরিচালিত এসব অভিযানে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পৃথক অভিযানে মোট ৩১০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ নুরে আলমের তত্ত্বাবধানে বৃহস্পতিবার (৬ আগস্ট) পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

প্রথম অভিযানে দুপুর ১টা ৫ মিনিটে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা-১ গ্রামের ঈদগাহ মাঠের পূর্ব পাশের একটি কাঁচা রাস্তা থেকে মো. আরিফ (৩২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তিনি কাঞ্চনতলা-১ গ্রামের মো. আশুরুদ্দিনের ছেলে।

একই দিন রাত ১০টা ৫০ মিনিটে এসআই (নিরস্ত্র) মো. আউয়াল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে পার্বতীপুর ইউনিয়নের আনারপুর গ্রামের মাধাইপুর-জাতাহার সড়কের পাশের একটি আমবাগানে অভিযান চালান। এ সময় মো. রুমোন আলী (২০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তিনি নিমাইন আনারপুর গ্রামের মো. সানাউল হকের ছেলে।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম জানান, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে মাদকসংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হচ্ছে। তথ্যদাতার পরিচয় সর্বোচ্চ গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।

বিষয় : গোমস্তাপুরে পৃথক অভিযানে ৩১০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

গোমস্তাপুরে পৃথক অভিযানে ৩১০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পৃথক দুটি অভিযানে মোট ৩১০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) পরিচালিত এসব অভিযানে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পৃথক অভিযানে মোট ৩১০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ নুরে আলমের তত্ত্বাবধানে বৃহস্পতিবার (৬ আগস্ট) পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

প্রথম অভিযানে দুপুর ১টা ৫ মিনিটে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা-১ গ্রামের ঈদগাহ মাঠের পূর্ব পাশের একটি কাঁচা রাস্তা থেকে মো. আরিফ (৩২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তিনি কাঞ্চনতলা-১ গ্রামের মো. আশুরুদ্দিনের ছেলে।

একই দিন রাত ১০টা ৫০ মিনিটে এসআই (নিরস্ত্র) মো. আউয়াল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে পার্বতীপুর ইউনিয়নের আনারপুর গ্রামের মাধাইপুর-জাতাহার সড়কের পাশের একটি আমবাগানে অভিযান চালান। এ সময় মো. রুমোন আলী (২০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তিনি নিমাইন আনারপুর গ্রামের মো. সানাউল হকের ছেলে।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম জানান, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে মাদকসংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হচ্ছে। তথ্যদাতার পরিচয় সর্বোচ্চ গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত