নজর বিডি
প্রকাশ : শনিবার, ০৮ আগস্ট ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে।

শনিবার (৮ আগস্ট) সকাল ১১টায় বিশ্বরোড মোড়স্থ আম গবেষণা কেন্দ্রের পূর্ব পাশে এসোসিয়েশনের কার্যালয়ের তৃতীয় তলায় সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ্ব শহীদ হাবিবুল্লাহ আল মাহমুদ। সাংগঠনিক সম্পাদক রিপন আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. রবিউল ইসলাম, উপদেষ্টা সিয়াম রেজা, সহ-সভাপতি মো. এনামুল হক নাসিম ও আবুল হোসেন, সাধারণ সম্পাদক শাহীন আকতার, যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হাসান জুয়েল, প্রচার সম্পাদক মাহিদুল ইসলাম ফরহাদ, অর্থ সম্পাদক আবুল কাশেম এবং সদস্য মুনিরুল ইসলাম মুনির, বিপ্লব হাসান, নাসিরুল ইসলাম ও সুমন আলী।

বক্তারা চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।

জেলার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক আন্তরিকতা, যোগাযোগ ও পেশাগত সম্পর্ক আরও জোরদারের আহ্বান জানিয়ে বক্তারা সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার, সিম্পোজিয়াম, বিষয়ভিত্তিক কর্মশালাসহ বিভিন্ন কর্মসূচি আয়োজনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

পরে বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সংগঠনের দায়িত্ব হস্তান্তর করেন।

দায়িত্ব গ্রহণের পর বক্তব্যে নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ্ব শহীদ হাবিবুল্লাহ আল মাহমুদ সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বিষয় : চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে।

শনিবার (৮ আগস্ট) সকাল ১১টায় বিশ্বরোড মোড়স্থ আম গবেষণা কেন্দ্রের পূর্ব পাশে এসোসিয়েশনের কার্যালয়ের তৃতীয় তলায় সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ্ব শহীদ হাবিবুল্লাহ আল মাহমুদ। সাংগঠনিক সম্পাদক রিপন আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. রবিউল ইসলাম, উপদেষ্টা সিয়াম রেজা, সহ-সভাপতি মো. এনামুল হক নাসিম ও আবুল হোসেন, সাধারণ সম্পাদক শাহীন আকতার, যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হাসান জুয়েল, প্রচার সম্পাদক মাহিদুল ইসলাম ফরহাদ, অর্থ সম্পাদক আবুল কাশেম এবং সদস্য মুনিরুল ইসলাম মুনির, বিপ্লব হাসান, নাসিরুল ইসলাম ও সুমন আলী।

বক্তারা চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।

জেলার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক আন্তরিকতা, যোগাযোগ ও পেশাগত সম্পর্ক আরও জোরদারের আহ্বান জানিয়ে বক্তারা সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার, সিম্পোজিয়াম, বিষয়ভিত্তিক কর্মশালাসহ বিভিন্ন কর্মসূচি আয়োজনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

পরে বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সংগঠনের দায়িত্ব হস্তান্তর করেন।

দায়িত্ব গ্রহণের পর বক্তব্যে নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ্ব শহীদ হাবিবুল্লাহ আল মাহমুদ সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত