নজর বিডি
আপডেট : রোববার, ০৯ আগস্ট ২০২৬

গোমস্তাপুর সীমান্তে সাড়ে ৫ লাখ ভারতীয় বিড়ি ও নৌকা জব্দ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে অভিযান চালিয়ে ৫ লাখ ৫৯ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি ও একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।

রোববার (৯ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে গোমস্তাপুর থানার চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বড়বিল নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধীন চাড়ালডাংগা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আকরাম হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল বড়বিল এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে মালিকবিহীন অবস্থায় ৫ লাখ ৫৯ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি ও একটি ইঞ্জিনচালিত নৌকা পড়ে থাকতে দেখা যায়। পরে বিজিবি সদস্যরা সেগুলো জব্দ করেন।

বিজিবি জানিয়েছে, জব্দ করা চোরাচালানি মালামাল ও নৌকা গোমস্তাপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চোরাচালানবিরোধী অভিযান প্রসঙ্গে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচারসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির সর্বাত্মক অভিযান ও কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

বিষয় : গোমস্তাপুর সীমান্তে সাড়ে ৫ লাখ ভারতীয় বিড়ি ও নৌকা জব্দ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

গোমস্তাপুর সীমান্তে সাড়ে ৫ লাখ ভারতীয় বিড়ি ও নৌকা জব্দ

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে অভিযান চালিয়ে ৫ লাখ ৫৯ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি ও একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।

রোববার (৯ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে গোমস্তাপুর থানার চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বড়বিল নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধীন চাড়ালডাংগা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আকরাম হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল বড়বিল এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে মালিকবিহীন অবস্থায় ৫ লাখ ৫৯ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি ও একটি ইঞ্জিনচালিত নৌকা পড়ে থাকতে দেখা যায়। পরে বিজিবি সদস্যরা সেগুলো জব্দ করেন।

বিজিবি জানিয়েছে, জব্দ করা চোরাচালানি মালামাল ও নৌকা গোমস্তাপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চোরাচালানবিরোধী অভিযান প্রসঙ্গে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচারসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির সর্বাত্মক অভিযান ও কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত