নজর বিডি
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মবার্ষিকী পালিত

নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। 

আজ সোমবার (১০ আগস্ট) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববরেণ্য এই শিল্পীকে স্মরণ করছে নড়াইলবাসী। একই সঙ্গে চারুকলায় বিশেষ অবদানের জন্য চিত্রশিল্পী ও অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তারকে প্রদান করা হয়েছে ‘সুলতান সম্মাননা পদক ২০২৬’। 

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, নড়াইল জেলা প্রশাসন ও এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা, জেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করা হয়। সকালে এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা ও শিশু স্বর্গে কোরআন খতম, দোয়া মাহফিল, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে সকাল সাড়ে ৯টায় আর্টক্যাম্প ও শিশু-কিশোরদের আঁকা চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

এ সময় জেলা প্রশাসক ও এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার সভাপতি ড. মোহাম্মদ আব্দুল ছালাম, জেলা পরিষদ সচিব আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক আহসান মাহমুদ রাসেল, বিএনপি নেতা এডভোকেট ইব্বাল হোসেন শিকদার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোরশেদ জাফলসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এরপর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে  ‘এস এম সুলতান: জীবনঘনিষ্ঠ ও সমাজ বাস্তবতার শিল্পী’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা পদক প্রদান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমি চারুকলা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চলের স্বাগত বক্তব্যের পর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক রেজা আসাদ আল হুদা অনুপম মুখ্য আলোচক এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের প্রাক্তন প্রধান বিমানেশ চন্দ্র বিশ্বাস আলোচক হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে চারুকলায় বিশেষ অবদানের জন্য চিত্রশিল্পী ও অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তারকে ‘সুলতান সম্মাননা পদক ২০২৬’ প্রদান করা হয়। পদক প্রদানের আগে সম্মাননা পদকপ্রাপ্ত শিল্পীর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

জেলা প্রশাসক ও এস এম সুলতান স্মৃতিসংগ্রহশালা ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ড. মোহাম্মদ আব্দুল ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি।

সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা, নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম এমপি এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান এমপি।

অনুষ্ঠানের শেষপর্বে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন ধন্যবাদ জ্ঞাপন করেন। এরপর স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী এস এম সুলতান জন্মবার্ষিকীর আয়োজন।#

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মবার্ষিকী পালিত

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত