সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। গোপালগঞ্জে ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন সড়ক দুর্ঘটনায় নিহত ৬৪ জনের পরিবার এবং আহত ১০ জনকে মোট ৩ কোটি ৪৬ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবার ও আহত ব্যক্তিদের হাতে সহায়তার চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ উজ-জামান, সহকারী পরিচালক ইঞ্জিন মো. হাবিবুর রহমানসহ জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নিহতদের পরিবারের সদস্য ও আহত ব্যক্তিদের হাতে ৫ লাখ, ৩ লাখ ও ১ লাখ টাকা করে আর্থিক সহায়তার চেক দেওয়া হয়। দীর্ঘদিন পর সরকারি সহায়তা পেয়ে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা স্বস্তি প্রকাশ করেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে সরকারি আর্থিক সহায়তা দেওয়ার ধারাবাহিকতার অংশ হিসেবে এসব চেক হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন