নজর বিডি
প্রকাশ : সোমবার, ১০ আগস্ট ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ১৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে ১৫ গ্রাম হেরোইনসহ মো. শহিদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।

রোববার (৯ আগস্ট) রাত ১১টা ৫৫ মিনিটের দিকে সদর মডেল থানার চরবাগডাঙ্গা ইউনিয়নের সোনাপট্টি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, ‘মাদক ও চোরাচালানমুক্ত চাঁপাইনবাবগঞ্জ’ গড়ার লক্ষ্যে জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. আব্দুর রাজ্জাক সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে সোনাপট্টি গ্রামের মো. নেজাম উদ্দিনের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেপ্তার শহিদুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোঠাপাড়া গ্রামের মৃত এরফান আলীর ছেলে।

সদর মডেল থানার ইনচার্জ একরামুল হোসাইন জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে মাদকবিরোধী অভিযানের পাশাপাশি মাদকের ভয়াল থাবা থেকে জনগণকে রক্ষা এবং মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।

বিষয় : চাঁপাইনবাবগঞ্জে ১৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ১৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে ১৫ গ্রাম হেরোইনসহ মো. শহিদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।

রোববার (৯ আগস্ট) রাত ১১টা ৫৫ মিনিটের দিকে সদর মডেল থানার চরবাগডাঙ্গা ইউনিয়নের সোনাপট্টি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, ‘মাদক ও চোরাচালানমুক্ত চাঁপাইনবাবগঞ্জ’ গড়ার লক্ষ্যে জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. আব্দুর রাজ্জাক সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে সোনাপট্টি গ্রামের মো. নেজাম উদ্দিনের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেপ্তার শহিদুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোঠাপাড়া গ্রামের মৃত এরফান আলীর ছেলে।

সদর মডেল থানার ইনচার্জ একরামুল হোসাইন জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে মাদকবিরোধী অভিযানের পাশাপাশি মাদকের ভয়াল থাবা থেকে জনগণকে রক্ষা এবং মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত