ঢাকার আশুলিয়ার মরাগাঙ এলাকায় বি-৮১-২ নম্বর পিলারের মাঝামাঝি স্থান থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১০ আগস্ট ২০২৬) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো কোনো বস্তু দিয়ে আঘাতের কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে কীভাবে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আশুলিয়া বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হাই জানান, ঘটনাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে। তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানা যাবে।
তিনি আরও জানান, নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন