খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) বিভিন্ন সেবা এবং ভবিষ্যৎ মাস্টারপ্ল্যান সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত ও সচেতন করার লক্ষ্যে খুলনার ডুমুরিয়া উপজেলায় একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ সবিতা সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এ্যাডভোকেট এস এম শফিকুল আলম (মনা)। এতে বিশেষ অতিথি ছিলেন ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোল্যা মোশাররফ হোসেন মফিজ।
প্রধান অতিথির বক্তব্যে কেডিএ চেয়ারম্যান এ্যাডভোকেট এস এম শফিকুল আলম (মনা) বলেন, "খুলনা অঞ্চলের সুষম উন্নয়ন ও আধুনিক নগরায়ন নিশ্চিত করতে কেডিএ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ডুমুরিয়া উপজেলার অবকাঠামোগত পরিকল্পিত উন্নয়ন ও মাস্টারপ্ল্যানের সঠিক বাস্তবায়নে সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।" কেডিএ’র নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার সুদৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার বলেন, "পরিকল্পিত উন্নয়ন ছাড়া দীর্ঘমেয়াদী সুফল পাওয়া সম্ভব নয়। কেডিএ’র মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হলে ডুমুরিয়ার সার্বিক অবকাঠামোগত উন্নয়ন বহুগুণ বৃদ্ধি পাবে এবং স্থানীয় বাসিন্দারা আধুনিক নগরায়নের সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।"
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন, আব্দুল মালেক, শেখ হাফিজুর রহমান ও মশিউর রহমান লিটন।
এ সময় ডুমুরিয়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে অতিথিবৃন্দ স্থানীয় জনগণের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন