অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওয়ের ডাক শিক্ষার্থীদের। চলমান তীব্র বিদ্যুৎ সংকট ও অনিয়মিত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস) ঘেরাও এবং স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আগামী বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় এ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেবেন এবং দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করবেন। কর্মসূচির বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাহিম, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মাসুম বিল্লাহ ও রিপন আলী জানান, দীর্ঘদিন ধরে জেলাজুড়ে অঘোষিত ও অতিরিক্ত লোডশেডিং চলছে। এতে স্বাভাবিক পড়াশোনা, ব্যবহারিক ক্লাস ও দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে পলিটেকনিক ইনস্টিটিউটে বর্তমানে পর্ব সমাপনী পরীক্ষা চলায় দিন-রাতে ঘন ঘন লোডশেডিং পরীক্ষার প্রস্তুতিতে চরম ভোগান্তি সৃষ্টি করছে। এছাড়া সাধারণ ব্যবসা-বাণিজ্য, হাসপাতাল ও চিকিৎসাসেবাসহ সার্বিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বলে তারা অভিযোগ করেন। শহর ও গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহে বৈষম্য করা হচ্ছে বলেও দাবি করেন তারা। বিদ্যুৎ সংকট নিরসনে শিক্ষার্থীরা আট দফা দাবি উত্থাপন করেছেন। দাবিগুলো নিচে তুলে ধরা হলো: বারঘরিয়া সংলগ্ন পলিটেকনিক ও আশপাশের এলাকায় অযৌক্তিক লোডশেডিং বন্ধ করা। পরীক্ষা চলাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। লোডশেডিংয়ের সঠিক ও প্রকাশ্য সময়সূচি প্রকাশ করা। সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বহাল রাখা। বারঘরিয়া পলিটেকনিক সংলগ্ন এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ করা। পলিটেকনিক ইনস্টিটিউটের বিদ্যুৎ সংযোগ পিডিবি বা নেসকোর (NESCO) আওতাভুক্ত করা। বারঘরিয়া পলিটেকনিক সংলগ্ন ৪ নম্বর ফিডারে প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ সক্ষমতা বৃদ্ধি করা। শিক্ষার্থী ও সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। শিক্ষার্থীরা স্পষ্ট জানান, পর্ব সমাপনী পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের এই যৌক্তিক দাবিগুলো অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় তারা কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবেন। উক্ত কর্মসূচিতে চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ সব শিক্ষার্থীকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন