নজর বিডি

খিলক্ষেতে পুলিশের বিশেষ অভিযান: ওয়ারেন্টভুক্তসহ গ্রেপ্তার ১৪

রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে খিলক্ষেত থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) খিলক্ষেত থানা এলাকার বিভিন্ন স্থানে দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন জানান, আইনশৃঙ্খলা রক্ষায় পরিচালিত এই বিশেষ অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত ৩ জন, সিআর ওয়ারেন্টভুক্ত ৪ জন, সাজা ওয়ারেন্টভুক্ত ১ জন, নিয়মিত মামলার ১ জন এবং ডিএমপি অধ্যাদেশের আওতায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এই ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিষয় : খিলক্ষেতে পুলিশের বিশেষ অভিযান: ওয়ারেন্টভুক্তসহ গ্রেপ্তার ১৪

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

খিলক্ষেতে পুলিশের বিশেষ অভিযান: ওয়ারেন্টভুক্তসহ গ্রেপ্তার ১৪

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে খিলক্ষেত থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) খিলক্ষেত থানা এলাকার বিভিন্ন স্থানে দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন জানান, আইনশৃঙ্খলা রক্ষায় পরিচালিত এই বিশেষ অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত ৩ জন, সিআর ওয়ারেন্টভুক্ত ৪ জন, সাজা ওয়ারেন্টভুক্ত ১ জন, নিয়মিত মামলার ১ জন এবং ডিএমপি অধ্যাদেশের আওতায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এই ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত