নড়াইলে ব্যাটারিচালিত অটোভ্যানের নিচে চাপা পড়ে সূর্য দাস (আড়াই) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে সদর উপজেলার মুলিয়া-বাহরিগ্রাম সড়কের কোড়গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সূর্য দাস কোড়গ্রাম এলাকার সুমন দাসের ছেলে।
স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, মুলিয়া এলাকা থেকে একটি ব্যাটারিচালিত অটোভ্যান বাহরিগ্রামের দিকে যাচ্ছিল। পথে কোড়গ্রাম এলাকায় সড়ক পার হওয়ার সময় শিশুটি অটোভ্যানটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু সূর্য দাসকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিষয় : এশিয়াপোস্ট, উদ্বোধন, ড. আসিফ মিজান, জহির উদ্দিন স্বপন, অনলাইন নিউজ পোর্টাল, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সংবাদপত্রের আস্থা, গণমাধ্যম। English: AsiaPost, Inauguration, Dr. Asif Mizan, Zahir Uddin Swapan, Online News Portal, Objective Journalism, Media Trust, News Bangladesh. অটোভ্যানের নিচে চাপা পড়ে আড়াই বছরের শিশুর মৃত্যু

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬
নড়াইলে ব্যাটারিচালিত অটোভ্যানের নিচে চাপা পড়ে সূর্য দাস (আড়াই) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে সদর উপজেলার মুলিয়া-বাহরিগ্রাম সড়কের কোড়গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সূর্য দাস কোড়গ্রাম এলাকার সুমন দাসের ছেলে।
স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, মুলিয়া এলাকা থেকে একটি ব্যাটারিচালিত অটোভ্যান বাহরিগ্রামের দিকে যাচ্ছিল। পথে কোড়গ্রাম এলাকায় সড়ক পার হওয়ার সময় শিশুটি অটোভ্যানটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু সূর্য দাসকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন