চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯৩ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৫ আগস্ট) ভোরে জেলার শিবগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কালুপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে ৫৩ বিজিবির একটি বিশেষ টহলদল।
বিজিবি সূত্র জানায়, শনিবার ভোর ৪টা ৪০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীন জহুরপুর বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে কালুপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৯৩ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৩৭ হাজার ২০০ টাকা।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্য নিয়ম অনুযায়ী শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
বিজিবি সূত্র আরও জানায়, চলতি আগস্ট মাসে ৫৩ বিজিবির বিভিন্ন অভিযানে এখন পর্যন্ত মোট ৩৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ এবং ১১৫ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়েছে।
সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ও কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন