চাঁপাইনবাবগঞ্জে সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে ‘এনডিডি বিষয়ক মৌলিক প্রশিক্ষণ-২০২৬’-এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৩ থেকে ১৭ আগস্ট পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণের শেষ দিনে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, আম্বিয়া খাতুনসহ অন্যরা।
সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ শাখার প্রথম সহ-সভাপতি আলহাজ মো. সাইফুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা নিউরো-ডেভেলপমেন্টাল ডিসঅ্যাবিলিটি (এনডিডি) বা স্নায়ু বিকাশজনিত প্রতিবন্ধকতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের যথাযথ পরিচর্যা, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের সক্ষমতা বিকাশে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
বক্তারা বলেন, এনডিডি বিষয়ে পরিবার, শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের যথাযথ জ্ঞান থাকা জরুরি। প্রশিক্ষণের মাধ্যমে এ বিষয়ে দক্ষতা ও সচেতনতা বাড়লে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিচর্যা ও সহায়তা আরও কার্যকর হবে।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী ব্যক্তিদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন