নজর বিডি
প্রকাশ : শনিবার, ১৫ আগস্ট ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান

চাঁপাইনবাবগঞ্জে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতা ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মতিন, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টুসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের প্রাপ্য অবসর ভাতা ও কল্যাণ তহবিলের অর্থ প্রদানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

বক্তারা বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তাদের অবসরকালীন জীবনকে স্বস্তিদায়ক করতে প্রাপ্য অবসর ও কল্যাণ সুবিধার অর্থ যথাসময়ে প্রদান করা গুরুত্বপূর্ণ। এ সুবিধা প্রদানের মাধ্যমে তাদের দীর্ঘদিনের কর্মজীবনের অবদানের স্বীকৃতি দেওয়া হচ্ছে।

ভিডিও কনফারেন্সে অংশ নেওয়া সুবিধাভোগী শিক্ষক-কর্মচারীরা অর্থপ্রাপ্তির বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদানের উদ্যোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

বিষয় : চাঁপাইনবাবগঞ্জে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতা ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মতিন, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টুসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের প্রাপ্য অবসর ভাতা ও কল্যাণ তহবিলের অর্থ প্রদানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

বক্তারা বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তাদের অবসরকালীন জীবনকে স্বস্তিদায়ক করতে প্রাপ্য অবসর ও কল্যাণ সুবিধার অর্থ যথাসময়ে প্রদান করা গুরুত্বপূর্ণ। এ সুবিধা প্রদানের মাধ্যমে তাদের দীর্ঘদিনের কর্মজীবনের অবদানের স্বীকৃতি দেওয়া হচ্ছে।

ভিডিও কনফারেন্সে অংশ নেওয়া সুবিধাভোগী শিক্ষক-কর্মচারীরা অর্থপ্রাপ্তির বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদানের উদ্যোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত