নজর বিডি
প্রকাশ : রোববার, ১৬ আগস্ট ২০২৬

শিবগঞ্জ সীমান্তে ১ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে এক পিস ভারতীয় ইয়াবাসহ এক মোটরসাইকেল আরোহীকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

শনিবার (১৫ আগস্ট) দুপুর আনুমানিক সাড়ে ১টার দিকে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

৫৯ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার ১৮৫ থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিরোজপুর গ্রামে অভিযান চালায়। এ সময় পিরোজপুর গ্রামের মো. বিশু আলীর ছেলে মো. জমির উদ্দীন (৩২)-কে আটক করা হয়। আটকের সময় তার কাছ থেকে এক পিস ভারতীয় ইয়াবা, একটি ব্যবহৃত মোবাইল ফোন এবং একটি TVS Metro 100cc মোটরসাইকেল জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি জানান, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। মাদকের পাশাপাশি সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয় : শিবগঞ্জ সীমান্তে ১ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ আটক ১

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

শিবগঞ্জ সীমান্তে ১ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ আটক ১

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে এক পিস ভারতীয় ইয়াবাসহ এক মোটরসাইকেল আরোহীকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

শনিবার (১৫ আগস্ট) দুপুর আনুমানিক সাড়ে ১টার দিকে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

৫৯ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার ১৮৫ থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিরোজপুর গ্রামে অভিযান চালায়। এ সময় পিরোজপুর গ্রামের মো. বিশু আলীর ছেলে মো. জমির উদ্দীন (৩২)-কে আটক করা হয়। আটকের সময় তার কাছ থেকে এক পিস ভারতীয় ইয়াবা, একটি ব্যবহৃত মোবাইল ফোন এবং একটি TVS Metro 100cc মোটরসাইকেল জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি জানান, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। মাদকের পাশাপাশি সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত