‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ৯টায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। জাতীয় মৎস্য পক্ষ চলবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহীনুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এন এম ওয়াসিম ফিরোজ, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জেলার মৎস্য উৎপাদন আরও বাড়াতে জলাশয় সংরক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং টেকসই মৎস্যচাষের ওপর গুরুত্ব দিতে হবে।
বক্তারা মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ এবং মাছের প্রজনন মৌসুমে অবৈধভাবে মাছ শিকার বন্ধে কার্যকর ভূমিকা রাখতে হবে।
আলোচনা সভা শেষে জেলার সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আগামী ৩০ আগস্ট পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে মৎস্যসম্পদ সংরক্ষণ, উন্নয়ন ও সচেতনতামূলক নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন