রাজধানীর খিলক্ষেতের পাতিরা এলাকায় মাদকসহ পাঁচ মামলার পলাতক আসামি আলী আজমকে গ্রেপ্তার করেছে খিলক্ষেত থানা পুলিশ।
রোববার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে পূর্বাচল ১ নম্বর সেক্টরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, এসআই জসীমের নেতৃত্বে পুলিশের একটি দল পূর্বাচল ১ নম্বর সেক্টরে অভিযান চালায়। এ সময় আলী আজমকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২৭(৬), ১৮ ধারা এবং ২৫/১৯(১)-এর ৯(খ) ধারায় আদালতের ওয়ারেন্ট রয়েছে।
এ ছাড়া খিলক্ষেত থানায় মাদকসহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য, একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত হওয়ার পর দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন আলী আজম। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাকে খিলক্ষেত থানায় নেওয়া হয়েছে। এসআই জসীম বলেন, আদালতের ওয়ারেন্টের ভিত্তিতেই আলী আজমকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার নথি ও আদালতের আদেশ অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন