নজর বিডি

রাজধানীর তুরাগে পেশাদার চিহ্নিত মাদক ব্যাবসায়ী রাজু শেখ৩৯ আটক

রাজধানীর তুরাগে ২১০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রাজু শেখকে (৩৯) গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) রাত আনুমানিক ১০টা ২৫ মিনিটের দিকে তুরাগ থানার ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মুহাইমিনুল ইসলাম লিমন, এএসআই মশিউল হক, এএসআই মিজানুর রহমান ও এএসআই শাহীনুল বারীর নেতৃত্বে পুলিশের একটি দল ফুলবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জনৈক আজিজ মেম্বারের বাড়ির সামনে পাকা রাস্তা থেকে রাজু শেখকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, রাজু শেখ একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে তুরাগ থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৬৩ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজু শেখ দীর্ঘদিন ধরে তুরাগ থানাধীন ফুলবাড়িয়া ও বামনারটেক নতুন রাস্তা এলাকার বিভিন্ন ঘনবসতিপূর্ণ বস্তিসহ আশপাশের এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। তার গ্রামের বাড়ি মাগুরা জেলার আলকাদিয়া গ্রামে। তার বাবার নাম মৃত আইয়ুব আলী। বর্তমানে তিনি ফুলবাড়িয়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন বলে জানা গেছে।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, বামনারটেক এলাকার জাহাঙ্গীরের রিকশার গ্যারেজ ও বুলুর রিকশার গ্যারেজকেন্দ্রিক কিছু ব্যক্তি মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে জড়িত। তাদের বিরুদ্ধে উত্তরা স্কয়ার মার্কেট ভাঙচুরসহ বিভিন্ন অপরাধের অভিযোগও রয়েছে বলে স্থানীয়দের দাবি।

স্থানীয়দের অভিযোগ, এসব ঘটনায় মামলা হলেও অজ্ঞাত কারণে সংশ্লিষ্ট আসামিদের অনেককে গ্রেপ্তার করা হচ্ছে না। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার রাজু শেখের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিষয় : তুরাগে ২১০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রাজু শেখ গ্রেপ্তার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর তুরাগে পেশাদার চিহ্নিত মাদক ব্যাবসায়ী রাজু শেখ৩৯ আটক

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর তুরাগে ২১০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রাজু শেখকে (৩৯) গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) রাত আনুমানিক ১০টা ২৫ মিনিটের দিকে তুরাগ থানার ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মুহাইমিনুল ইসলাম লিমন, এএসআই মশিউল হক, এএসআই মিজানুর রহমান ও এএসআই শাহীনুল বারীর নেতৃত্বে পুলিশের একটি দল ফুলবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জনৈক আজিজ মেম্বারের বাড়ির সামনে পাকা রাস্তা থেকে রাজু শেখকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, রাজু শেখ একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে তুরাগ থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৬৩ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজু শেখ দীর্ঘদিন ধরে তুরাগ থানাধীন ফুলবাড়িয়া ও বামনারটেক নতুন রাস্তা এলাকার বিভিন্ন ঘনবসতিপূর্ণ বস্তিসহ আশপাশের এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। তার গ্রামের বাড়ি মাগুরা জেলার আলকাদিয়া গ্রামে। তার বাবার নাম মৃত আইয়ুব আলী। বর্তমানে তিনি ফুলবাড়িয়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন বলে জানা গেছে।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, বামনারটেক এলাকার জাহাঙ্গীরের রিকশার গ্যারেজ ও বুলুর রিকশার গ্যারেজকেন্দ্রিক কিছু ব্যক্তি মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে জড়িত। তাদের বিরুদ্ধে উত্তরা স্কয়ার মার্কেট ভাঙচুরসহ বিভিন্ন অপরাধের অভিযোগও রয়েছে বলে স্থানীয়দের দাবি।

স্থানীয়দের অভিযোগ, এসব ঘটনায় মামলা হলেও অজ্ঞাত কারণে সংশ্লিষ্ট আসামিদের অনেককে গ্রেপ্তার করা হচ্ছে না। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার রাজু শেখের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত