নজর বিডি
প্রকাশ : বুধবার, ১৯ আগস্ট ২০২৬

২৮২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ মোটরসাইকেল আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ২৮২ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপ ও একটি মোটরসাইকেল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধীন সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, সীমান্ত পিলার ১৮৪/২-এস থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধুপপুকুর গ্রামে অভিযান চালানো হয়।

এ সময় অজ্ঞাতপরিচয় দুই মোটরসাইকেল আরোহী কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল থেকে কানসাটের দিকে যাওয়ার পথে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে আনুমানিক ১০০ গজ দূরে মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি তল্লাশি করে দুটি প্লাস্টিকের ক্যারেটের ভেতর থেকে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ২৮২ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপ উদ্ধার করে। এ সময় একটি Apache RTR-160 মোটরসাইকেলও জব্দ করা হয়।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।

বিষয় : ২৮২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ মোটরসাইকেল আটক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

২৮২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ মোটরসাইকেল আটক

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ২৮২ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপ ও একটি মোটরসাইকেল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধীন সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, সীমান্ত পিলার ১৮৪/২-এস থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধুপপুকুর গ্রামে অভিযান চালানো হয়।

এ সময় অজ্ঞাতপরিচয় দুই মোটরসাইকেল আরোহী কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল থেকে কানসাটের দিকে যাওয়ার পথে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে আনুমানিক ১০০ গজ দূরে মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি তল্লাশি করে দুটি প্লাস্টিকের ক্যারেটের ভেতর থেকে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ২৮২ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপ উদ্ধার করে। এ সময় একটি Apache RTR-160 মোটরসাইকেলও জব্দ করা হয়।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত