চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ মো. চুনু (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৮টা ২০ মিনিটের দিকে সদর মডেল থানাধীন পাঠানপাড়া ফুড অফিস সংলগ্ন মহানন্দা ডিজিটাল সাইন প্রেসের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. শাকিল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কুথোনীপাড়া এলাকার মো. তসলিমের ছেলে মো. চুনুকে গ্রেপ্তার করা হয়।
পরে তার হেফাজত থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সদর মডেল থানার ইনচার্জ মো. একরামুল হোসাইন জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে মাদকসংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে দেওয়ার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন