চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, হাসুয়া ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-৫-এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি অভিযানিক দল।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ১১টা ৪৫ মিনিটে শিবগঞ্জ থানার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৪ নম্বর বেড়িবাঁধসংলগ্ন ফাঁসিতলা মাঠ এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আমবাগানের ভেতর পরিত্যক্ত অবস্থায় একটি সুটারগান, একটি বুলেট, দুটি হাসুয়া, ১ কেজি ৮৫০ গ্রাম গানপাউডারসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মামলার বাদী এসআই (নিঃ) আখতারুজ্জামান। র্যাবের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব আলামত উদ্ধার করেন।
র্যাব জানায়, উদ্ধার করা অস্ত্র, গুলি ও অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় উদ্ধার হওয়া আলামতগুলোর মালিকানা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম চলছে বলে জানিয়েছে র্যাব।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন