নজর বিডি
আপডেট : শনিবার, ২২ আগস্ট ২০২৬

নড়াইলে নানা আয়োজনে বর্ষা ঋতুকে বিদায় ও সনদ বিতরণ

সঙ্গীত, কবিতা আবৃত্তি, নৃত্য ও স্মৃতিচারণমূলক আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে নড়াইলে বর্ষা ঋতুকে বিদায় ও সনদপত্র বিতরণ করা হয়েছে। 

আজ শনিবার (২২ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের মাল্টিপারপাস হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

নড়াইলের সাংস্কৃতিক সংগঠন ‘সুর দরিয়া’ ও ‘গ্রেভ শিল্পী গোষ্ঠী’ যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সংগঠন দুটির শিল্পীরা সঙ্গীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। পাশাপাশি বর্ষা বিদায় ও শরৎ বরণ উপলক্ষে বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করা হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. কালিদাস বিশ্বাস, সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল ইসলাম, জেলা কালচারাল অফিসার মো. আব্দুল রাকিবিল বারী, এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি, চিত্রশিল্পী বিমানেশ বিশ্বাস, ছায়ানট ললিতকলা পরিষদের সভাপতি আসলাম খান লুলু, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, চিত্রা থিয়েটারের সাধারণ সম্পাদক নাজমুল হাসান লিজা, সাংস্কৃতিক কর্মী মুন্সী আসাদুর রহমান, চিত্র শিল্পী সমীর বৈরাগী, সুর দরিয়ার সভাপতি প্রতুল হাজরাসহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন শুভ সরকার।

বক্তারা বলেন, বর্ষার স্নিগ্ধতা ও সজীবতার পর শরৎ প্রকৃতিতে নিয়ে আসে এক নতুন রূপ। নীল আকাশে সাদা মেঘের ভরলা, ফোটে শিউলি ফুল এবং চারপাশ এক শান্ত ও সুন্দর রূপ ধারণ করে।

অনুষ্ঠানের শেষপর্বে অতিথিরা অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন। এ সময় ‘গ্রেভ শিল্পী গোষ্ঠী’ ও ‘সুর দরিয়া’ সাংস্কৃতিক সংগঠনের শিক্ষক, শিল্পী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।#

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

নড়াইলে নানা আয়োজনে বর্ষা ঋতুকে বিদায় ও সনদ বিতরণ

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সঙ্গীত, কবিতা আবৃত্তি, নৃত্য ও স্মৃতিচারণমূলক আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে নড়াইলে বর্ষা ঋতুকে বিদায় ও সনদপত্র বিতরণ করা হয়েছে। 

আজ শনিবার (২২ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের মাল্টিপারপাস হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

নড়াইলের সাংস্কৃতিক সংগঠন ‘সুর দরিয়া’ ও ‘গ্রেভ শিল্পী গোষ্ঠী’ যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সংগঠন দুটির শিল্পীরা সঙ্গীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। পাশাপাশি বর্ষা বিদায় ও শরৎ বরণ উপলক্ষে বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করা হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. কালিদাস বিশ্বাস, সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল ইসলাম, জেলা কালচারাল অফিসার মো. আব্দুল রাকিবিল বারী, এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি, চিত্রশিল্পী বিমানেশ বিশ্বাস, ছায়ানট ললিতকলা পরিষদের সভাপতি আসলাম খান লুলু, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, চিত্রা থিয়েটারের সাধারণ সম্পাদক নাজমুল হাসান লিজা, সাংস্কৃতিক কর্মী মুন্সী আসাদুর রহমান, চিত্র শিল্পী সমীর বৈরাগী, সুর দরিয়ার সভাপতি প্রতুল হাজরাসহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন শুভ সরকার।

বক্তারা বলেন, বর্ষার স্নিগ্ধতা ও সজীবতার পর শরৎ প্রকৃতিতে নিয়ে আসে এক নতুন রূপ। নীল আকাশে সাদা মেঘের ভরলা, ফোটে শিউলি ফুল এবং চারপাশ এক শান্ত ও সুন্দর রূপ ধারণ করে।

অনুষ্ঠানের শেষপর্বে অতিথিরা অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন। এ সময় ‘গ্রেভ শিল্পী গোষ্ঠী’ ও ‘সুর দরিয়া’ সাংস্কৃতিক সংগঠনের শিক্ষক, শিল্পী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।#

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত