নজর বিডি
প্রকাশ : সোমবার, ২৪ আগস্ট ২০২৬

ভোলাহাটে রাস্তার ধারে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে রাস্তার ধারে বাবুল হোসেন (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

সোমবার (২৪ আগস্ট) রাতে উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের মুসলিমপুর গ্রামে পল্লীমঙ্গল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের পশ্চিম পাশে পাকা রাস্তার ধারে লাশটি পড়ে থাকতে দেখা যায়।

নিহত বাবুল হোসেন টাঙ্গাইল জেলার মধুপুর থানার কাশিনাথপুর গ্রামের মৃত মোরশেদ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ২৩ আগস্ট সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিট থেকে ২৪ আগস্ট রাতের যেকোনো সময়ের মধ্যে তার মৃত্যু হয়ে থাকতে পারে। স্থানীয়রা রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে ভোলাহাট থানায় খবর দেন।

খবর পেয়ে ভোলাহাট থানার মোবাইল টিম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, বাবুল হোসেনের মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে।

বিষয় : ভোলাহাটে রাস্তার ধারে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলাহাটে রাস্তার ধারে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে রাস্তার ধারে বাবুল হোসেন (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

সোমবার (২৪ আগস্ট) রাতে উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের মুসলিমপুর গ্রামে পল্লীমঙ্গল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের পশ্চিম পাশে পাকা রাস্তার ধারে লাশটি পড়ে থাকতে দেখা যায়।

নিহত বাবুল হোসেন টাঙ্গাইল জেলার মধুপুর থানার কাশিনাথপুর গ্রামের মৃত মোরশেদ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ২৩ আগস্ট সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিট থেকে ২৪ আগস্ট রাতের যেকোনো সময়ের মধ্যে তার মৃত্যু হয়ে থাকতে পারে। স্থানীয়রা রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে ভোলাহাট থানায় খবর দেন।

খবর পেয়ে ভোলাহাট থানার মোবাইল টিম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, বাবুল হোসেনের মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত