নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

শিবগঞ্জ সীমান্তে ১৮ বোতল এসকাফ সিরাপ ও মোটরসাইকেলসহ আটক ১

NAZAR BD

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ (Eskuf) সিরাপ ও একটি মোটরসাইকেলসহ মো. সেরাজুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

সোমবার (২৫ আগস্ট) সকাল আনুমানিক ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার পিরোজপুর ইউনিয়নের টাপ্পুর আমবাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক সেরাজুল ইসলাম উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামের মো. শরিফুল ইসলামের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবির অধীন তেলকুপি বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮০/২-এস থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে টাপ্পুর আমবাগান এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন হিসেবে সেরাজুল ইসলামকে আটক করা হয়।

পরে তার দেহ ও সঙ্গে থাকা মালামাল তল্লাশি করে ১৮ বোতল নেশাজাতীয় এসকাফ সিরাপ এবং একটি অ্যাপাচি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ গ্রাস থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় মাদক ও সব ধরনের চোরাচালান রোধে বিজিবির এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিষয় : শিবগঞ্জ সীমান্তে ১৮ বোতল এসকাফ সিরাপ ও মোটরসাইকেলসহ আটক ১

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

শিবগঞ্জ সীমান্তে ১৮ বোতল এসকাফ সিরাপ ও মোটরসাইকেলসহ আটক ১

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ (Eskuf) সিরাপ ও একটি মোটরসাইকেলসহ মো. সেরাজুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

সোমবার (২৫ আগস্ট) সকাল আনুমানিক ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার পিরোজপুর ইউনিয়নের টাপ্পুর আমবাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক সেরাজুল ইসলাম উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামের মো. শরিফুল ইসলামের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবির অধীন তেলকুপি বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮০/২-এস থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে টাপ্পুর আমবাগান এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন হিসেবে সেরাজুল ইসলামকে আটক করা হয়।

পরে তার দেহ ও সঙ্গে থাকা মালামাল তল্লাশি করে ১৮ বোতল নেশাজাতীয় এসকাফ সিরাপ এবং একটি অ্যাপাচি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ গ্রাস থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় মাদক ও সব ধরনের চোরাচালান রোধে বিজিবির এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত