নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

১০০ গ্রাম হেরোইন ও নগদ টাকা উদ্ধার, চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার ৩

NAZAR BD

চাঁপাইনবাবগঞ্জে ১০০ গ্রাম কথিত হেরোইন ও মাদক বিক্রির ১৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) রাত ৮টা ৩৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন নবাবগঞ্জ পৌরসভার আজাইপুর পুকুরপাটান গ্রামে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) ওমর ফারুক সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে আজাইপুর গ্রামের কথিত মাদক ব্যবসায়ী মোসাঃ রাজিয়া বেগমের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে এবং তার সঙ্গে থাকা আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোসাঃ রাজিয়া বেগম (৪৭), স্বামী-মৃত বুলু, সাং-আজাইপুর; মোঃ মফিজুল (৫০), পিতা-মৃত তরিকুল ইসলাম, সাং-মাঝপাড়া বালিগ্রাম; এবং মোসাঃ রুমি বেগম (২৭), পিতা-মৃত বুলু, স্বামী-মোঃ রাজন, সাং-আজাইপুর। তাদের সবার থানা ও জেলা চাঁপাইনবাবগঞ্জ।

অভিযানে গ্রেপ্তারদের হেফাজত থেকে ১০০ গ্রাম কথিত মাদকদ্রব্য হেরোইন এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ১৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মাদকমুক্ত বাংলাদেশ গড়তে মাদকসংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখার কথাও জানানো হয়েছে।

বিষয় : ১০০ গ্রাম হেরোইন ও নগদ টাকা উদ্ধার, চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার ৩

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

১০০ গ্রাম হেরোইন ও নগদ টাকা উদ্ধার, চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জে ১০০ গ্রাম কথিত হেরোইন ও মাদক বিক্রির ১৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) রাত ৮টা ৩৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন নবাবগঞ্জ পৌরসভার আজাইপুর পুকুরপাটান গ্রামে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) ওমর ফারুক সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে আজাইপুর গ্রামের কথিত মাদক ব্যবসায়ী মোসাঃ রাজিয়া বেগমের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে এবং তার সঙ্গে থাকা আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোসাঃ রাজিয়া বেগম (৪৭), স্বামী-মৃত বুলু, সাং-আজাইপুর; মোঃ মফিজুল (৫০), পিতা-মৃত তরিকুল ইসলাম, সাং-মাঝপাড়া বালিগ্রাম; এবং মোসাঃ রুমি বেগম (২৭), পিতা-মৃত বুলু, স্বামী-মোঃ রাজন, সাং-আজাইপুর। তাদের সবার থানা ও জেলা চাঁপাইনবাবগঞ্জ।

অভিযানে গ্রেপ্তারদের হেফাজত থেকে ১০০ গ্রাম কথিত মাদকদ্রব্য হেরোইন এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ১৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মাদকমুক্ত বাংলাদেশ গড়তে মাদকসংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখার কথাও জানানো হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত