নজর বিডি
আপডেট : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

নড়াইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র‌্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্ত করণ, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে নড়াইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জেলা বিএনপির আয়োজনে নড়াইল শহরের চৌরাস্তায় দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস টার্মিনালের মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। 

পরে সেখানে নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় সভায় বক্তব্য দেন জেলা বিএনপির নেতারা। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু। 

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা পরিষদ প্রশাসক ও নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান আলেক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব মুর্শেদ জাপল, টিপু সুলতান, কৃষক দলের খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল মোস্তফা, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. জুলফিকার মন্ডল, সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আলী হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নড়াইল পৌর বিএনপির সাবেক সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক সায়দাত কবীর রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার মঞ্জুরুল সাঈদ বাবু, সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, জেলা ছাত্রদলের আহŸায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি, সদস্য সচিব মামুন গাজী, সাবেক ছাত্রদল সভাপতি ফরিদ বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অন্যদিকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নড়াইলের লোহাগড়ায় র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে লোহাগড়া উপজেলার প্রধান ফটক থেকে শুরু হওয়া র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ল²ীপাশা চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। র‌্যালিতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।#

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

নড়াইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত