নজর বিডি

মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্য গ্রেফতার

মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্য গ্রেফতার
মাদারীপুর জেলার শিবচরে তিনটি চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ। বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যায় উপজেলার মাদবরেরচর ইউনিয়নের চরকান্দি এলাকার রেলওয়ে ব্রিজের দক্ষিণপাশের বেড়িবাঁধের ওপর থেকে তাদের আটক করে পুলিশ। এ সময় তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে শিবচর থানা পুলিশের টিম অভিযান চালিয়ে ইয়ামাহা ফেজার, ইয়ামাহা এফজে ভার্সন ১ ও ইয়ামাহা এফজে এস ভার্সন ২ মডেলের তিনটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। এ সময় মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার শাহজাহান শেখের ছেলে মো.রাশেদুল ইসলাম মাহিম (২৪) এবং শিবচর পৌরসভার কেরানিবাট এলাকার আক্তার হোসেন সান্টু বেপারীর ছেলে মুসা বেপারীকে (২৭) আটক করে। এছাড়া মাদবরেরচর ইউনিয়নের পোদ্দারেরচর মোড়লকান্দি গ্রামের সালাম মীরের ছেলে হাসান মীর (১৯) কৌশলে পালিয়ে যায়। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার জানান,আটকরা বিভিন্ন জেলা থেকে চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে ক্রয়-বিক্রির সঙ্গে জড়িত। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্য গ্রেফতার

প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৪

featured Image
মাদারীপুর জেলার শিবচরে তিনটি চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ। বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যায় উপজেলার মাদবরেরচর ইউনিয়নের চরকান্দি এলাকার রেলওয়ে ব্রিজের দক্ষিণপাশের বেড়িবাঁধের ওপর থেকে তাদের আটক করে পুলিশ। এ সময় তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে শিবচর থানা পুলিশের টিম অভিযান চালিয়ে ইয়ামাহা ফেজার, ইয়ামাহা এফজে ভার্সন ১ ও ইয়ামাহা এফজে এস ভার্সন ২ মডেলের তিনটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। এ সময় মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার শাহজাহান শেখের ছেলে মো.রাশেদুল ইসলাম মাহিম (২৪) এবং শিবচর পৌরসভার কেরানিবাট এলাকার আক্তার হোসেন সান্টু বেপারীর ছেলে মুসা বেপারীকে (২৭) আটক করে। এছাড়া মাদবরেরচর ইউনিয়নের পোদ্দারেরচর মোড়লকান্দি গ্রামের সালাম মীরের ছেলে হাসান মীর (১৯) কৌশলে পালিয়ে যায়। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার জানান,আটকরা বিভিন্ন জেলা থেকে চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে ক্রয়-বিক্রির সঙ্গে জড়িত। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত