নজর বিডি

উত্তরখানে খসরু চৌধুরী এমপির ঈদ উপহার বিতরণ

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. খসরু চৌধুরী এমপি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৮ আসনের উত্তরখানের সাধারণ মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন। তিনি আজ রবিবার দিনব্যাপী ঢাকা-১৮ আসনের উত্তরখান থানার অন্তর্গত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৪, ৪৫, ও ৪৬ নম্বর ওয়ার্ডে এসব শাড়ি ও লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করেন। খসরু চৌধুরী এমপি নিজ হাতে এসব ঈদ উপহার তুলে দেন। এ সময় খসরু চৌধুরী সিআইপি বলেন, ঈদ মানে আনন্দ। এই আনন্দ ভাগাভাগি করে নিতে আমরা ঢাকা-১৮ আসনের গরিব, দুস্থ ও অসহায়দের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণের উদ্যোগ নিয়েছি। পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য কাজী সালাহউদ্দিন পিন্টু, উত্তরখান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন, উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলন প্রমুখ উপস্থিত ছিলেন। জানাগেছে, নিপা গ্রুপ ও কেসি ফাউন্ডেশনের চেয়ারম্যান খসরু চৌধুরী সিআইপির পক্ষ থেকে ঢাকা-১৮ আসনের সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করার ব্যবস্থা করা হয়েছে। রোজার শুরু থেকে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণের কার্যক্রম চলছে। পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। ========

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

উত্তরখানে খসরু চৌধুরী এমপির ঈদ উপহার বিতরণ

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৪

featured Image
ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. খসরু চৌধুরী এমপি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৮ আসনের উত্তরখানের সাধারণ মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন। তিনি আজ রবিবার দিনব্যাপী ঢাকা-১৮ আসনের উত্তরখান থানার অন্তর্গত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৪, ৪৫, ও ৪৬ নম্বর ওয়ার্ডে এসব শাড়ি ও লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করেন। খসরু চৌধুরী এমপি নিজ হাতে এসব ঈদ উপহার তুলে দেন। এ সময় খসরু চৌধুরী সিআইপি বলেন, ঈদ মানে আনন্দ। এই আনন্দ ভাগাভাগি করে নিতে আমরা ঢাকা-১৮ আসনের গরিব, দুস্থ ও অসহায়দের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণের উদ্যোগ নিয়েছি। পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য কাজী সালাহউদ্দিন পিন্টু, উত্তরখান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন, উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলন প্রমুখ উপস্থিত ছিলেন। জানাগেছে, নিপা গ্রুপ ও কেসি ফাউন্ডেশনের চেয়ারম্যান খসরু চৌধুরী সিআইপির পক্ষ থেকে ঢাকা-১৮ আসনের সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করার ব্যবস্থা করা হয়েছে। রোজার শুরু থেকে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণের কার্যক্রম চলছে। পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। ========

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত